/indian-express-bangla/media/media_files/2025/11/30/jeet-1-2025-11-30-15-50-37.png)
জিত ফিরলেন নতুন রূপে...
বিপ্লবী নাকি ডকাত - সেই উত্তর আজও অধরা, কিন্তু তিনি যে বাংলার সুপারস্টার, সেকথা যেন গতকাল রাতেই প্রমাণিত হয়েছে। বাংলার অন্যতম সুপারস্টার জিৎ যে টলিপাড়ার শাহরুখ খান, সেকথা নিশ্চিত। গতকাল রাত ১২টা বাজতেই যে তাঁর বাড়ির নীচে অগণিত ভক্তরা জড়ো হয়েছিলেন, সেই দৃশ্য প্রমাণ করেছে যে জিতের তুলনা তিনি নিজেই।
আর আজ নিজের জন্মদিন উপলক্ষে তিনি তাঁর বহুব প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন। কেউ বলে বিপ্লবী-কেউ বলে ডাকাত, পথিকৃৎ বসুর এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। জিৎ সেই বুমেরাং ছবির পর আবারও বাংলার বড় স্ক্রিনে ফিরছেন। যদিও 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে' তিনি দারুণ নজরে এসেছেন। তবে, বড়পর্দায় আবারও জিৎ ম্যাজিক।
ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত ভারতীয় অভিনেতা উমেশ
একেবারেই টান টান উত্তেজনায় ভর্তি সেই ট্রেলার। পরনে ধুতি পাঞ্জাবি, জিৎ কেবল অ্যাকশান করতেই ব্যস্ত। একে একে সকলকে ঘায়েল করছেন তিনি। তবে, প্রশংসা করতে হয়, জিতের নানা লুকের। তিনি তাঁর নতুন ছবি নিয়ে যে বেজায় খেটেছেন, সেটি প্রকাশ্য ভিডিওতে বোঝা যাচ্ছে। সেই ছবির ঝলক শেয়ার করে জিত লিখছেন...
ক্ষমতা যখন পিষে দেয় দুর্বলকে, তখন জন্ম নেয় অনন্ত - যাকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত! সকলের সামনে রিভিল করা হচ্ছে রয়াল রেভেল অনন্ত সিংহ-কে। এবং এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। মিমি চক্রবর্তী থেকে শুভশ্রী গাঙ্গুলি - সকলেই তাঁর এই চমকে ঘায়েল। আর তাঁর ভক্তরা বলছেন, "জিৎ দ্যা বস ইস ব্যাক।" আবার কেউ বলছেন এটা কি বাংলা ছবির ট্রেলার? আগুন জ্বালিয়ে দিলেন তো।"
প্রসঙ্গে, কিছুক্ষন আগেই তিনি লাইভে এসে সকল ভক্তদের সঙ্গে তাঁর জন্মদিন সেলিব্রেট করেছেন। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সকলেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us