/indian-express-bangla/media/media_files/2025/11/18/zubeen-2025-11-18-10-36-52.jpg)
কে যাচ্ছেন তাঁর বাড়িতে?
Zubeen Garg Birthday: কাছের বন্ধু চলে যাওয়ার দুঃখ যার যায় সে-ই জানে। যার কাছের একজন হঠাৎ করে পাড়ি দেয় না ফেরার দেশে, সেই মানুষটা বোধহয় সেই কাজটা করে, যা আজ জিৎ গঙ্গোপাধ্যায় করলেন। জুবিন শুধু অসমের না, বরং এমন একজন শিল্পী ছিলেন, যিনি সারা ভারতের মানুষের তো বটেই, তাঁর সঙ্গে বর্ডার পেরিয়েও কিন্তু একই সম্মান ছিল তাঁর জন্য।
আজ সেই শিল্পীর জন্মদিন। জুবিনের আকস্মিক মৃত্যু, যেন থমকে দিয়েছিল সময়। অসম এবং ভারতের এক শিল্পী - তাকে আচমকা হারিয়েই ভেঙ্গে পড়ে গোটা দেশ। জিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনে এক বন্ধু হারায় যেদিন কেকে চলে গেলেন। আর দ্বিতীয় যেদিন জুবিন চলে গেলেন। জিৎ সেদিন জুবিনকে নিয়ে পোস্ট করেছিলেন...
Mehazabien Chowdhury: মেহজাবিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট! 'ফোন বন্ধ', রাগে-কস্টে জ্বলে উঠলেন বাংলাদেশী চিত্রনায়িকা
/indian-express-bangla/media/post_attachments/4517db98-baf.png)
"অনেক গান বাকি রয়ে গেল জুবিন। আমার তিন যুগের বন্ধু চলে গেল, আমি কী করে মেনে নেব যে তুই আর নেই?" আর আজ জুবিনের জন্মদিনে, ছুটে যাচ্ছেন জিৎ। সম্প্রতি বাংলার এই কিংবদন্তি পরিচালক, আবারও বাংলায় নানা কাজে ফিরছেন। স্বার্থপর ছবির সঙ্গে সঙ্গে তিনি প্রজাপতি ২ ছবিতেও কাজ করছেন। আজ জুবিনের জন্মদিনে, জিতের মনের অভিব্যক্তি জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁকে ফোন করতেই জিৎ গঙ্গোপাধ্যায় বলেন...
"আমি এখন ফ্লাইটে বোর্ড করছি। কিছুক্ষনের মধ্যে অসম পৌছব। আজ তো জুবিনের জন্মদিন, ফ্লাইট থেকে নেমেই আমি জুবিনের বাড়ি যাব। তারপর দেখা যাক।" তিনি জানিয়ে দিলেন, যে আজ বন্ধুর বাড়িতে যাবেন তিনি। প্রমাণ করলেন কেন, বন্ধুরা আজীবন বন্ধু হয়েই থাকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us