Jeet Injury: স্টান্ট করতে গিয়ে বিপদ? জিৎ-এর আঘাত নিয়ে সত্যিটা কী!

প্রসঙ্গে, কিছুদিন আগেই নিজের জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কেটেছেন তিনি। শুধু তাই নয়, সেদিন তাঁর বাড়ির সামনে ভিড় করেছিলেন অগণিত ভক্ত। সঙ্গে ছিলেন তাঁর পরিবার।

প্রসঙ্গে, কিছুদিন আগেই নিজের জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কেটেছেন তিনি। শুধু তাই নয়, সেদিন তাঁর বাড়ির সামনে ভিড় করেছিলেন অগণিত ভক্ত। সঙ্গে ছিলেন তাঁর পরিবার।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
jeet1

কী হয়েছে জিতের?

Jeet Injury: বাংলার অন্যতম সুপারস্টার নাকি অসুস্থ! তিনি নাকি গুরুতর চোট পেয়েছেন! টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এহেন খবর। একদিকে দেব যখন নিজের আসন্ন ছবির প্রোমোশনে ব্যাস্ত, তখন কানাঘুষো খবর জিৎ নাকি, আঘাত পেয়েছেন!

Advertisment

বাংলার মেগাস্টার জিৎ তিনি বর্তমানে শুটিং করতে ব্যস্ত। এবং খেয়াল করলে দেখা যাবে, একটি খবর রটেছে গতকাল থেকে, যে তিনি নাকি অসুস্থ, এবং ভীষণ বড় মাপের চোট পেয়েছেন। জিৎ বর্তমানে কেউ বলে ডাকাত-কেউ বলে বিপ্লবী, ছবির শুটিং করতে ব্যস্ত। সেখানেই নাকি স্টান্ট করতে গিয়ে বেজায় মুশকিলে পড়েছেন তিনি। 

Bollywood trends 2025: স্বজনপ্রীতির ভিড় পেরিয়ে কারা সফল? ২০২৫-এর বলিউড নবাগতদের কে কেমন ফল করল?

তবে, এই প্রসঙ্গে যখন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিনেতার আপ্ত-সহায়কের সঙ্গে যোগাযোগ করা হল তিনি কী জানালেন? চারিদিকে যে খবর রটছে, সেই খবর যে একেবারেই ভুয়ো, সেকথাই জানালেন তিনি। জিৎ ভাল আছেন। শুটিং করতে গিয়ে হালকা চোট লেগেছে হাতে। তবে, চিন্তার কোনও কারণ নেই। জিৎ সুস্থ আছেন। মাইনর ইনজুরি আছে ওনার। তবে, তাঁকে নিয়ে গুরুতর চিন্তার কোনও কারণ নেই। 

প্রসঙ্গে, কিছুদিন আগেই নিজের জন্মদিনে  ভক্তদের সঙ্গে কেক কেটেছেন তিনি। শুধু তাই নয়, সেদিন তাঁর বাড়ির সামনে ভিড় করেছিলেন অগণিত ভক্ত। সঙ্গে ছিলেন তাঁর পরিবার।  

jeet Entertainment News Today