Jeet Night in Serampore : বাঁকুড়ার ঘটনার পর শিক্ষা, শ্রীরামপুরে জিৎ-এর শোয়ে বিশেষ ব্যবস্থা

Jeet in Serampore : আজ শ্রীরামপুরে জিৎ নাইটের আগেই সতর্কতা অবলম্বন করেছেন তাঁরা। কারণ, গতকাল আরামবাগে জিৎকে দেখতে হাজির হন অনেকেই। সেখানেও অতিরিক্ত ভিড় হয়।

Jeet in Serampore : আজ শ্রীরামপুরে জিৎ নাইটের আগেই সতর্কতা অবলম্বন করেছেন তাঁরা। কারণ, গতকাল আরামবাগে জিৎকে দেখতে হাজির হন অনেকেই। সেখানেও অতিরিক্ত ভিড় হয়।

author-image
Anurupa Chakraborty
New Update
jeet1

কী হচ্ছে জিতের অনুষ্ঠানের জন্য?

একজন তারকার জন্য উদ্যোক্তারা ঠিক কী কী করতে পারেন, তা যেন জিতের আজকের শোয়ের আগেই তাঁরা প্রমাণ করলেন। কেন? কয়েকদিন আগেই বাঁকুড়াতে জিতের একটা শো নিয়ে নানা হাঙ্গামা হয়। এবং সেখানে মানুষের ভিড়ের চোটে শেষে সাংঘাতিক অবস্থা হয়। 

Advertisment

এমনকি, জিতের আপ্ত সহায়ক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় এমনটাই জানিয়েছিলেন, জিৎ সেখান থেকে বেড়িয়ে যাওয়ার পরেও যত হট্টগোল শুরু হয়। অনেকেই দাবি করেছিলেন তাঁরা সুপারস্টারকে ঠিক করে দেখতে পারেননি। ভিড় কন্ট্রোল করতে গিয়ে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। আজ যাতে এই ঘটনা না হয়, সে কারণেই শ্রীরামপুরের উদ্যোক্তারা এই কাজ করেছেন। 

Khaleda Zia Demise: ‘দেশনেত্রী’কে হারাল বাংলাদেশ, খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ তারকাদের

আজ শ্রীরামপুরে জিৎ নাইটের আগেই সতর্কতা অবলম্বন করেছেন তাঁরা। কারণ, গতকাল আরামবাগে জিৎকে দেখতে হাজির হন অনেকেই। সেখানেও অতিরিক্ত ভিড় হয়। এবং পুলিশি ব্যবস্থা মসৃণ থাকায় কোনও সমস্যা হয়নি। তবে, আজ শ্রীরামপুরে ঠিক কী করছেন তাঁরা? মানুষের যাতে তারকাকে দেখতে অসুবিধা না হয় কিংবা গোলমাল না হয়, তাই উদ্যোক্তারা মোক্ষম উদ্যোগ নিয়েছেন। 

তাঁরা আশা করছেন আজকের জিৎ নাইট জনসমুদ্র হতে চলেছে। সে কারণেই অনুষ্ঠানের মঞ্চ সরানো হয়েছে অন্যত্র। প্রশাসনের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এবং আজ শ্রীরাম্পুর কোর্টের মাঠে এই মঞ্চ তৈরি হওয়ার পর সেখানেই হবে অনুষ্ঠান। তবে শেষ কিছুদিন জিতের নানা অনুষ্ঠানে লাগামছাড়া ভিড় আবারও প্রমাণ করেছে কেন তিনি বাংলার সুপারস্টার।

প্রসঙ্গে, সামনেই রিলিজ করতে চলেছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সেই ছবি টিজার রিলিজ করেছে। এবং ছোটখাটো চোট পেয়েও তিনি থামেননি। নিজের প্রতিশ্রুতি রাখতেই ভক্তদের মাঝে ছুটে যাচ্ছেন তিনি। 

jeet Serampore