Jeet Bankura Incident: জিৎ মঞ্চ ছাড়ার পরই অশান্তি? বিষ্ণুপুর মেলার ঘটনার নেপথ্যের কাহিনী কী?

২৩ ডিসেম্বর থেকে বিষ্ণুপুর মেলা শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ওই দিন রাতে মেলার যদুভট্ট মঞ্চে জিৎ ও অন্যান্য শিল্পীদের নিয়ে একটি নাচ-গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২৩ ডিসেম্বর থেকে বিষ্ণুপুর মেলা শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ওই দিন রাতে মেলার যদুভট্ট মঞ্চে জিৎ ও অন্যান্য শিল্পীদের নিয়ে একটি নাচ-গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

author-image
Anurupa Chakraborty
New Update
jeet

কী হয়েছিল আসলে?

কুড়ার বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিৎ-এর অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা ছড়াল শনিবার রাতে। ভিড় নিয়ন্ত্রণে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই শুরু হয় ব্যাপক ভাঙচুর। অনুষ্ঠানস্থলে রাখা শ’য়ে শ’য়ে প্লাস্টিকের চেয়ার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত হয় মেলার আশপাশের একাধিক দোকানও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা লাঠিচার্জ করলে উত্তেজনা আরও বেড়ে যায়।

Advertisment

২৩ ডিসেম্বর থেকে বিষ্ণুপুর মেলা শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ওই দিন রাতে মেলার যদুভট্ট মঞ্চে জিৎ ও অন্যান্য শিল্পীদের নিয়ে একটি নাচ-গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। জিৎ-এর অনুষ্ঠান দেখতে বিষ্ণুপুর শহর ছাড়াও বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ মেলায় জড়ো হন। অনুষ্ঠান চলাকালীন ভিড় ক্রমেই বাড়তে থাকে এবং এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। 

Dev: 'বাবাকে ধন্যবাদ', অতীতের গল্প শোনাতেই গলা ধরে এল দেবের

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দর্শকদের একাংশ মঞ্চের সামনে বসানো ব্যারিকেড ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানস্থল রণক্ষেত্রের চেহারা নেয়। ভাঙচুরের জেরে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হয়। জিৎ থাকতেই কি শুরু হয় এই সমস্যা?

Raj Chakraborty: 'প্ররোচনায় পা দেবেন না...', গ্যাঁড়াকলে রাজ চক্রবর্তী! দিলেন হুঁশিয়ারি?

প্রসঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জিতের আপ্ত সহায়কের সঙ্গে যোগাযোগ করেন। এবং তিনি জানান, সেইদিন সেই মুহূর্তে তিনি অভিনেতার সঙ্গে ছিলেন না। তবে যেটুকু জানতে পেরেছেন, জিৎ থাকাকালীন কোনও সমস্যা হয়নি। জিৎ বেড়িয়ে যেতেই শুরু হয় ভাঙচুর। এবং তাঁর কথামতই, যারা একেবারেই পেছনের দিকে ছিলেন, তাঁরা নাকি অভিযোগ করেছেন যে তারকাকে দেখতে পান নি তাঁরা। যদিও জিৎ এর মধ্যে কোনও সমস্যায় পড়েননি। বরং তিনি একেবারেই সেখান থেকে বেড়িয়ে আসার পর জানতে পারেন যে এহেন কাণ্ড ঘটে গিয়েছে।

jeet tollywood news Entertainment News Today