/indian-express-bangla/media/media_files/2025/12/02/jeet-2025-12-02-12-04-56.jpg)
কী বললেন জিৎ?
টলিপাড়ার অন্দরে কান পাতলেই নানা গল্প শোনা যায়। খেয়াল করলে দেখা যাবে এখানে যেমন বন্ধুত্ব আছে, ঠিক তেমনিই আছে বেশ কিছু প্রতিদ্বন্দিতা। তারকারা অনেক সময় নানা রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে নানাসময় তাঁরা যা যা সহ্য করেছেন সেই নিয়ে কথা বলেছেন। কিছু সময় তো তাঁরা একে অপরের বিরুদ্ধে আঙ্গুল পর্যন্ত তুলেছেন।
বেশ কিছু বছর আগে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে নানা মন্তব্য করেছিলেন। তবে, এবার টলিউডের আরেক সুপারস্টার কেন আরেক সুপারস্টারের বিশেষ দিনে উপস্থিত থাকলেন না সেই নিয়েই জবাব দিলেন। প্রসঙ্গে জিৎ। তাঁকে খুব কম দেখা যায় টলিউডের কোনো পার্টিতে। তিনি হাজির থাকেন না বললেই চলে।
Madhuri Dixit: মাধুরীকে চিনতেন-ই না! স্বামী নেনে কীভাবে আকর্ষণ করলেন তাঁকে? 'দেবদাসের চন্দ্রমুখী' বললেন...
তবে, এবছর তিনি গিয়েছেন। তাঁকে নানা অনুষ্ঠানে এমনকি বিজয়া বৈঠকে দেখা গিয়েছে। তবে, দেখা যায়নি দেবের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে। সেদিন হাজির ছিলেন তাঁর নায়িকারা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও। দেবের পরিচালকদের মধ্যে সকলে হাজির থাকলেও ছিলেন না রাজ। সেই নিয়েও আলোচনা কম হয়নি। আর ছিলেন না জিৎ। কিন্তু কেন? দেবের সঙ্গে জিত কাজ করে রাজের দুই পৃথিবী-তে।
নানা অনুষ্ঠানে, ছবির প্রিমিয়ারে তাঁদের একসঙ্গে দেখা গেলেও, দেবের সেই বিশেষ দিনে কেন দেখা যায়নি তাঁকে? জিৎ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, কেন সেদিন তিনি উপস্থিত ছিলেন না সেখানে। অভিনেতার কথায়...
Kapil Sharma: ‘হাত কাঁপছিল!’ গিন্নি সেটে থাকায় কেন এত অস্বস্তি কপিল শর্মার?
"শেষ যে কয়টা পার্টি বা অনুষ্ঠানে আমায় ডাকা হয়েছে, আমি গিয়েছি। কিন্তু, দেবের অনুষ্ঠানে, সত্যি কথা বলছি, বলতে খারাপ লাগছে তাও, যে আমায় আমন্ত্রন জানানো হয়নি, তাই আমি যাইনি।" দেব কেন ডাকলেন না তাঁকে? প্রশ্ন তুলছেন তাঁর ভক্তরা। প্রসঙ্গে, কিছুবছর আগে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, তিনি এবং অঙ্কুশ বিয়ে করলে, মাথা ঠুকে জিতের সামনে মরে গেলেও নাকি অভিনেতা আসবেন না।
যদিও, জিৎ দিন দুই আগেই নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন রাজকীয়ভাবে। এবং সেদিন নিজের বহু প্রতিক্ষিত ছবির টিজার লঞ্চ করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us