Jeetendra Health Update: জারিন খানের শোকসভায় ঢুকতেই ধরাশায়ী জিতেন্দ্র, কেমন আছেন অভিনেতা?

Jeetendra Health: জারিন খানের শোকসভায় ভারসাম্য হারিয়ে আচমকা মাটিতে পড়ে যান জিতেন্দ্র। শারীরিক পরিস্থিতি জানতে উদগ্রীব ভক্তরা। জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও নিশ্চিত করেছেন তাঁর বাবা কোনও গুরুতর চোট পাননি।

Jeetendra Health: জারিন খানের শোকসভায় ভারসাম্য হারিয়ে আচমকা মাটিতে পড়ে যান জিতেন্দ্র। শারীরিক পরিস্থিতি জানতে উদগ্রীব ভক্তরা। জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও নিশ্চিত করেছেন তাঁর বাবা কোনও গুরুতর চোট পাননি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
werwerwer

কেমন আছেন জিতেন্দ্র?

Jeetendra-Tusshar Kapoor: ১০ নভেম্বর মুম্বইয়ে হৃত্বিকের প্রাক্তন শাশুড়ি অর্থাৎ সুজান খানের মা জারিন খানের শোকসভায় এসেছিলেন প্রবীন অভিনেতা জিতেন্দ্র। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময়ই ঘটে বিপত্তি। ভারসাম্য হারিয়ে আচমকা মাটিতে পড়ে যান। নিজেকে সামলে নিয়ে উঠে পড়েন এবং উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন যে তিনি সম্পূর্ণ ঠিক আছেন। সেই মুহূর্ত সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হতেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জিতেন্দ্রর শারীরিক পরিস্থিতি জানতে উদগ্রীব ভক্তরা। জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও নিশ্চিত করেছেন তাঁর বাবা কোনও গুরুতর চোট পাননি। 

Advertisment

আরও পড়ুন ৮২-তে ফের মালাবদল জিতেন্দ্রর, ভিডিও শেয়ার করলেন একতা কাপুর

জিতেন্দ্র নিজে উঠে দাঁড়িয়ে ফটোগ্রাফারদের সঙ্গে কথাও বলেন। যা দেখে বোঝা যায় তিনি সুস্থ আছেনন। তুষার কাপুর বম্বে টাইমসকে বলেন, 'বাবা একদম ঠিক আছেন। সামান্য একটা পড়ে গিয়েছেন। এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।' এই বক্তব্যে ভক্ত এবং উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। প্রত্যেকে নিশ্চিত হন যে প্রবীণ এই অভিনেতার কোনও গুরুতর আঘাত লাগেনি।

Advertisment

আরও পড়ুন 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর?

অভিনেতা-পরিচালক সঞ্জয় খানের স্ত্রী জারিন খান দীর্ঘ অসুস্থতার পর ৭ নভেম্বর ৮১ বছর বয়সে মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিনই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। যেখানে তাঁর ছেলে জায়েদ খান হিন্দু রীতিনীতি অনুসারে শেষকৃত্য সম্পন্ন করেন। ১০ নভেম্বরের প্রার্থনা সভায় বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে?

ডিম্পল কপাডিয়া, রানি মুখোপাধ্যায়, ফারদিন খান, হৃতিক রোশন, সাবা আজাদ, সেলিম খান, জ্যাকি শ্রফ ও মালাইকা অরোরার মতো বহু তারকা প্রার্থনা সভায় অংশ নেন। মৃত্যুকালে জারিন রেখে গেলেন তাঁর স্বামী সঞ্জয় খান ও চার সন্তান সুজান খান, সিমোন আরোরা, ফারাহ আলি খান ও জায়েদ খানকে। প্রার্থনা সভায় তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের বন্ধুবান্ধব ও চলচ্চিত্র জগতের সহকর্মী যাঁরা খান পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Jeetendra