Ranojoy Vishnu: জিতুর জায়গায় রণজয়? আর্যের জুতোয় পা গলাবেন অভিনেতা?

মাস তিনেক আগে যে ঘটনা ঘটেছিল, জিতু অভিযোগ করেছিলেন দিতিপ্রিয়ার প্রেমিক এবং দিতিপ্রিয়ার মায়ের কিছু আচরণ তাঁর খুবই অস্বস্তি দায়ক লেগেছে। কিন্তু তাঁর পরেও ...

মাস তিনেক আগে যে ঘটনা ঘটেছিল, জিতু অভিযোগ করেছিলেন দিতিপ্রিয়ার প্রেমিক এবং দিতিপ্রিয়ার মায়ের কিছু আচরণ তাঁর খুবই অস্বস্তি দায়ক লেগেছে। কিন্তু তাঁর পরেও ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rano

কী বলছেন রণ?

 হাওয়ায় তো কত খবরই রটে, কিন্তু সবকিছুই কি সত্যি প্রমাণিত হয়? শেষ কিছুদিন ধরে টলিউডের অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা জিতু নাকি জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার থেকে সরে দাঁড়াচ্ছেন। এমনও জানা যাচ্ছিল, শুটিং ফ্লোরেই নাকি প্রযোজনা সংস্থার মিটিংয়ে, অভিনেতা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। 

Advertisment

কিছু মাস আগে জিতুর সঙ্গে দিতিপ্রিয়ার, এক ভয়ংকর বাদানুবাদ দেখা দিয়েছিল। অভিনেত্রীর জিতুর কিছু কাজ ভালো লাগেনি। জিতুর কথাবার্তার ধরন নাকি অভিনেত্রীর একেবারেই আলগা মনে হয়েছিল সেই কারণে স্ক্রিনশট শেয়ার করেছিলেন তিনি। জিতু যে অযাচিত ইয়ার্কি মারেন সেই প্রসঙ্গে ও সকলের সামনে বলেছিলেন দিতিপ্রিয়া। যদিও সেই সমস্যার সমাধান ঘটে, প্রযোজনার সংস্থার দায়িত্ব নেওয়ার পরেই। তাহলে? এখন আবার কি হলো? 

হার্পিকের মুখ হয়ে উঠলেন নিমেষেই, নিজের পথ নিজেই বানালেন অভিনেতা

মাস তিনেক আগে যে ঘটনা ঘটেছিল, জিতু অভিযোগ করেছিলেন দিতিপ্রিয়ার প্রেমিক এবং দিতিপ্রিয়ার মায়ের কিছু আচরণ তাঁর খুবই অস্বস্তি দায়ক লেগেছে। কিন্তু তাঁর পরেও বেশ কিছুদিন শুটিং করলেন তারা। এদিকে... আবারো কানাঘুষো খবর আর্য হিসেবে নাকি জিতুকে আর দেখা যাবে না। যে ধারাবাহিকে প্রথম থেকেই নিজের সবটা ঢেলেছিলেন অভিনেতা, সেখান থেকে সরে দাঁড়ানোর পেছনে তাহলে কারণ কি? কিছুদিন আগেই অভিনেতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর এবার খবর আসছে জিতু নাকি আর আর্য হিসেবে থাকছেন না। 

Advertisment

কিন্তু, অপর্ণা হিসেবে দেখা যেতে পারে দিতিপ্রিয়াকে। এদিকে টলি পাড়ার অন্দরে এমনও গুঞ্জন, জিতুর জায়গায় নাকি এবার আর্য হিসেবে দেখা যেতে পারে রনজয় বিষ্ণুকে। রনজয় জি বাংলায় অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে - কিছুদিন আগেই শেষ করেছেন। সত্যিই কি তিনি এবার এবার আর্যর ভূমিকায় থাকছেন? রনজয় নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি সমস্ত গুজবেরই খোলসা করলেন। অভিনেতা বলছেন...

Shatrughna Sinha: 'একটু মদ খাও', শত্রুঘ্ন-কে এহেন পরামর্শ দেন কে?

আমি এখনও অবধি নতুন কোনো কিছুর পার্ট নই। একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, তাই আলাদা করে কারওর কোনও ফোন কল আমি ধরতে পারিনি ... ক্ষমা প্রার্থনীয়......একটু শান্তি বজায় রাখুন।

Jeetu Kamal ranojoy vishnu