Jeetu Kamal Announcement: দিতিপ্রিয়ার সঙ্গে মনোমালিন্য! শনিবার সকালে লাইভে এসে শেষ সিদ্ধান্ত নিয়ে নিলেন জীতু কমল

সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ লিখেছেন, “আমরা চাই তুমি নতুনরূপে ফিরে এসো এটা তোমার শেষ মেগা হতে পারে না” আরেকজন লিখেছেন, “এটা সকলের মন খারাপের কথা, এটা ঠিক হল না। তুমি আমাদের প্রতিদিনের মেডিসিন”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeetu Kamal, Jeetu Kamal last mega serial, Jeetu Kamal quits TV, Chironi Tumi Je Amar serial, Jeetu Kamal announcement, Jeetu Kamal fans reaction, Shirin Pal new Aparna, Ditipriya Roy replaced, Bengali TV news, Tollywood news, Jeetu Kamal live video, Jeetu Kamal new journey

Jeetu Kamal Announcement: দিতিপ্রিয়ার সঙ্গে মনোমালিন্য! শনিবার সকালে লাইভে এসে শেষ সিদ্ধান্ত নিয়ে নিলেন জীতু কমল

জীতু কমলের (Jeetu Kamal) ভক্তদের জন্য বিরাট দুঃসংবাদ। শনিবার অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া সোশাল মিডিয়ায় লাইভে এসে বড় ঘোষণা করেছেন।  ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কাজ করছেন। তা শেষ করে তিনি আর কোনো টিভি সিরিয়ালে কাজ করবেন না।

Advertisment

মায়ের নির্যাতন থেকে ইন্ডাস্ট্রির শোষণ, এই অভিনেত্রীর জীবনের অন্ধকার দিক কাঁদিয়ে ছাড়বে..

জীতু জানিয়েছেন, তিনি দর্শকদের কাছে ভগবানের মতো বিশ্বাস রাখেন এবং কখনোই তাদের না জানিয়ে করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিনেতার কথায়, “আমি প্রত্যেকদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমার ইউনিট, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষও এই চ্যালেঞ্জ নিয়েছে। বিস্তারিত এখন বলা সম্ভব না, তবে আশা করি দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন।”

Advertisment

রাতের অন্ধকারে খাস কলকাতায় এলোপাথাড়ি মার খেল তারকা দম্পতি! কী হয়েছিল জানেন?

তিনি আরও বলেন, “যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং আশীর্বাদ করেছেন, আশা করি তা কিছুদিনের জন্য আরও বাড়িয়ে দেবেন। আমরা সত্যিই চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের টেকনিশিয়ানরা কাজ বন্ধ হলে সমস্যায় পড়বেন। সেইজন্য চাই, আমাদের সিরিয়ালের নাম ‘চিরদিনই তুমি যে আমার’ যথাযথভাবে এগিয়ে যাক। এটা আমার শেষ মেগা সিরিয়াল। আপনারা আশীর্বাদ করুন, যাতে পরবর্তী কাজও মন দিয়ে করতে পারি।”

জীতু আরও জানিয়েছেন, “আজ থেকে নতুন একজন শিল্পীর পথ শুরু হচ্ছে। অনুরোধ, তাঁকে এবং আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। আমি জানি সব দর্শক আমার হতে পারেন না, কিন্তু যারা আমার সুনাম করেছেন, তাদের আমি ভুলতে পারি না। যারা বদনাম করেছে বা কিছু করেননি, তাঁদেরও জানাই, এটাই আমার শেষ মেগা। পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন।”

এর আগে, অপর্ণা চরিত্রে শারীরিক অসুস্থতার কারণে দিতিপ্রিয়া রায়কে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। চ্যানেলের ঘোষণা অনুযায়ী, অপর্ণা চরিত্রে এবার দেখা যাবে শিরিন পালকে। এরপর শনিবার সকালেই জীতু কমলের এই ঘোষণায় অবাক হয়েছেন দর্শকরা।

কি এমন ঘটল স্মৃতির জন্য মাঝপথে খেলা ছাড়তে হল জেমাইমাকে? প্রশংসায় পঞ্চমুখ সুনীল শেট্টি

সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ লিখেছেন, “আমরা চাই তুমি নতুনরূপে ফিরে এসো এটা তোমার শেষ মেগা হতে পারে না” আরেকজন লিখেছেন, “এটা সকলের মন খারাপের কথা, এটা ঠিক হল না। তুমি আমাদের প্রতিদিনের মেডিসিন”

কেউ লিখেছেন, “এই সিরিয়াল জগৎ তোমার মহিমা ঠিকভাবে বোঝেনি, কিন্তু আমরা বুঝেছি। আমরা আছি তোমার পাশে। শেষবারের মতো দেখা হবে, শুধু তোমার অংশটাই। শুভকামনা জীতু কমল দা।”

জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা জিতু কমল। অভিনেতার শেষ সিরিয়াল করার কথা জানিয়ে অনুরাগীদের মনে ব্যথা দিলেও আবার অনেকেই অপেক্ষায় আছেন নতুন কি চমক আনতে চলেছেন অভিনেতা।

৩০ বছর পর ধর্মেন্দ্রর বাড়িতে এষা! সৎমা প্রকাশ কৌরকে প্রণাম করার পর সানি কি করেছিল জানেন?

Jeetu Kamal