Jeetu Kamal-Ditipriya Roy: জীতু শুটিং ফ্লোরে ফিরতেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার, 'চিরদিনই তুমি যে আমার'-র ভবিষ্যৎ কী?

Chirodini Tumi Je Amar: বৈঠকের পর দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবার শুটিং ফ্লোরে ফিরেছেন জীতু কমল। চিরদিনই তুমি যে আমার-এর নতুন পর্বের শুটিংয়ের মাঝেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার?

Chirodini Tumi Je Amar: বৈঠকের পর দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবার শুটিং ফ্লোরে ফিরেছেন জীতু কমল। চিরদিনই তুমি যে আমার-এর নতুন পর্বের শুটিংয়ের মাঝেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার?

author-image
Kasturi Kundu
New Update
cats

জীতু-দিতিপ্রিয়া কোন্দল জারি?

Jeetu-Ditipriya Chirodini Tumi Je Amar: সম্প্রতি জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ব্যক্তিগত ঝামেলা হয়ে উঠেছিল স্টুডিওপাড়ার চর্চিত টপিক। প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সেই ঝামেলা মিটতেই আরও এক সমস্যা। জীতুর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে শট দিতে আপত্তি জানান দিতিপ্রিয়া। এরপরই দ্বিতীয়বার প্রকাশ্যে জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের অর্ন্তকলহ। অশান্তির মাঝে শোনা গিয়েছিল নায়ক বদলের গুঞ্জন। এরপর বৈঠকের পর দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবার শুটিং ফ্লোরে ফিরেছেন জীতু কমল। পর্দায় আর্য কামব্যাক করতেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার। মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন এবং মেইল করেছেন আর্টিস্ট ফোরামেও।

Advertisment

আরও পড়ুন 'হ্যাঁ আমি আবার...', 'চিরদিনই তুমি যে আমার' নায়ক বদলের গুঞ্জনের মাঝে মুখ খুললেন জীতু

এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, 'দিতিপ্রিয়া লিখিত কোনও অভিযোগ জানায়নি। আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা হয়েছে। কী করা উচিত সেই বিষয়ে পরামর্শ চেয়েছিল, আমি বলেছি যেটা ভাল মনে হবে সেটা করতে। যতক্ষণ না মহিলা কমিশনে লিখিত কোনও অভিযোগ পাচ্ছে ততক্ষণ আমরা কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারব না।' অন্যদিকে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

Advertisment

আরও পড়ুন  'ওঁর বিষয়ে আর কিছু...', 'চিরদিনই তুমি যে আমার' বিতর্কে নায়ক পরিবর্তন প্রসঙ্গে নবনীতা

তিনি এই প্রসঙ্গে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ্য নন। তবে শান্তিলাল মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়ার অভিযোগ জানানোর কথা স্বীকার করেছেন। মেইল মারফৎ দিতিপ্রিয়া তাঁর অভিযোগের কথা জানিয়েছেন। কিন্তু, এখনও তিনি সেই মেইলের বক্তব্য দেখে উঠতে পারেননি। এদিকে ধারাবাহিক তো একেবারে জমে উঠেছে। 

মৃত্যুর মুখ থেকে আর্য ফিরে এসেছে। চোখ খুলেই অপর্ণাকে দেখতে না পেয়ে অসহায় অবস্থা আর্যর। থানায় অপর্ণাকে ফাঁসাতে নিজের ওপর আক্রমণ করা মহিলাকে হাসপাতালে নিয়ে আসতে দেখে উত্তেজিত হয়ে উঠলো আর্য। এদিকে থানা থেকে জামিনে ছাড়া পেয়েই মেঘরাজের পাতা ফাঁদে পা দিল অপর্ণা! দিতিপ্রিয়ার নতুন করে অভিযোগ জানানো ফের চিরদিনই তুমি যে আমার-এর ভবিষ্যৎ কোন পথে নিয়ে যাবে তা নিয়ে চিন্তিত মেগার সঙ্গে যুক্ত প্রত্যেকে। 

আরও পড়ুন 'চিরদিনই তুমি যে আমার' বন্ধ নিয়ে চর্চার মাঝে স্মৃতিভ্রষ্ঠ আর্য! অপুর সঙ্গে সময় কাটাতেই যা ঘটল...

Jeetu Kamal Ditipriya Roy