/indian-express-bangla/media/media_files/2025/08/28/jeetu-2025-08-28-11-43-39.jpeg)
কেন ফিরে এলেন জীতু?
Jeetu-Ditipriya Chirodini Tumi Je Amar: দ্বিতীয়বার প্রকাশ্যে জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের অর্ন্তকলহ। নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শট দিতে দিতিপ্রিয়ার আপত্তি ঘিরেই অশান্তির সূত্রপাত। এরপর সোশ্যাল মিডিয়ায় পরস্পরের ফ্যান ফলোয়ার্স একে অপরকে তীর্যক মন্তব্যে বিদ্ধ করেছে। এমনও শোনা গিয়েছিল আর্য সিংহ রায়ের চরিত্রে আর দেখা যাবে না জীতু কমলকে তবে অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়াই থাকছেন। নায়ক পরিবর্তনের গুঞ্জন প্রকাশ্যে আসতেই দ্বিবিভক্ত হয়েছিল সোশ্যাল মিডিয়া। এর মাঝেই আনুষ্ঠানিকভাবে চিরদিনই তুমি যে আমার নিয়ে বিরাট আপডেট দিলেন আর্য ওরফে জীতু।
সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, অপর্ণার বিপরীতে নায়ক বদল হচ্ছে না, আর্যর চরিত্রে তিনিই ফিরছেন। আবারও কলটাইম পেয়ে খুশি জীতু কমল। টেকনিশিয়ানস এবং দর্শক যাঁদের ভগবানের স্থানে রাখেন জীতু তাঁদের কথা ভেবেই ফ্লোরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না বলেও আশাবাদী জীতু। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি মেগার দর্শক ও জীতুর অনুগামীরা। এক নজরে দেখে নেওয়া যাক ধারাবাহিকে কামব্যাক প্রসঙ্গে কী লিখলেন পর্দার আর্য সিং রায়?
পোস্টের শুরুতেই টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে জীতু লিখেছেন, '২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি। ২০০৮ থেকে আজ ২০২৫ এর শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুক প্রতিষ্ঠা পেয়েছি তার ৮০% ক্রেডিট আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। বাড়িয়ে বলছি না বা বিনয় দেখাচ্ছি না। আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন।'
আরও পড়ুন 'আমাকে দেখলে ওঁর ভাল লাগবে কিনা...', জীতুর অসুস্থতা প্রসঙ্গে কী বলছেন প্রাক্তন স্ত্রী নবনীতা?
টেলিভিশনে নারী চরিত্র বেশি প্রাধান্য পেলেো বেশ কিছু পুরুষতান্ত্রিক ধীারাবাহিকও জনপ্রিয়তা পায়। সেই তালিকায় আর্য চরিত্রও রয়েছে, সেই বিষয়টি সামনে রেখে লিখেছেন, 'বিশেষত, টিভির কাজে কোনও কোনও চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয় আর সেখানে মহিলা চরিত্র-এর সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রম পুরুষ চরিত্র তৈরি হয় যেমন সাধক বামাক্ষ্যাপা, অরণ্য সিংহ রায়,মল্লার সেন। তেমনই জি বাংলা এবং এস ভি এফ এর প্রযোজনায় এবং অমিত সেনগুপ্তর পরিচালনায় আর্য সিংহ রয় এই চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে।'
আরও পড়ুন তিক্ততা ভুলে প্রেমের ইস্তেহার, মাঝ গঙ্গায় রোম্যান্টিক মুডে! জন্মদিনের আগে কাকে বুকে আগলে নিলেন জীতু?
চিরদিনই তুমি যে আমার-এ কেন ফিরলেন জীতু? সেই ব্যাখা দিয়ে গিয়ে বলেছেন, 'শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও চিরদিনই তুমি যে আমার প্রজেক্টটিতে যোগ দিতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করবো বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম। হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি।'
আরও পড়ুন 'ওঁর বিষয়ে আর কিছু...', 'চিরদিনই তুমি যে আমার' বিতর্কে নায়ক পরিবর্তন প্রসঙ্গে নবনীতা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us