/indian-express-bangla/media/media_files/2025/11/14/jolly-2025-11-14-16-16-14.jpg)
অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি অভিনীত বহুল প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা, জলি এলএলবি ৩ এবার প্রেক্ষাগৃহের পর, ডিজিটাল প্ল্যাটফর্মেও দর্শকদের জন্য হাজির হতে চলেছে। সুভাষ কাপুর পরিচালিত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় সিকুয়াল গত ১৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল। মুক্তির পরই ছবিটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে।
নেটফ্লিক্স ইন্ডিয়া ঘোষণা করেছে যে, ১৪ নভেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে স্ট্রিমিং হবে জলি এলএলবি ৩। একটি প্রচারমূলক পোস্টে নেটফ্লিক্স লিখেছে, "তারিখ মিল গই হ্যায়! ১৪ নভেম্বর নেটফ্লিক্সে জলি এলএলবি ৩ দেখুন।"
Khesari Lal Yadav: রাজনীতির ময়দানে ভো-কাট্টা! বিরাট ব্যবধানে পিছিয়ে অভিনেতা কেশরী লাল যাদব
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৭১.৫৮ কোটি টাকা আয় করেছে, যার মধ্যে ভারতের মোট সংগ্রহ ১১৭.৪৪ কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজিটির আগের দুটি ছবির মতোই তৃতীয় সিজনেও সমাজ–রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। ২০১১ সালে ভাট্টা ও পারসৌল এলাকার প্রকৃত জমি অধিগ্রহণ বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে, এই ছবিটি নির্মিত। এখানে জমি, কৃষকদের অধিকার এবং ন্যায়বিচারের সংগ্রামকে কেন্দ্র করে আইনি লড়াই তুলে ধরা হয়েছে।
এবারের গল্প প্রথমে বিরোধিতা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত আরশাদ এবং অক্ষয় - তারা ন্যায়ের জন্য একত্রে লড়াই করেন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি, অমৃতা রাও, সৌরভ শুক্লা ও গজরাজ রাও। শিল্পা শুক্লা সংক্ষিপ্ত কিন্তু উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছে, পাশাপাশি সীমা বিশ্বাসের নীরব অথচ শক্তিশালী উপস্থিতিও দৃষ্টি কেড়েছে।
পুকুর পাড়ে বসে খুনসুটি দুষ্টু-মিস্টি ভাইবোনের, চেনেন তাঁদের?
জলি এলএলবি ও জলি এলএলবি ২— দুটি ছবিই আদালত ব্যবস্থায় সংগ্রামরত সাধারণ আইনজীবীদের বাস্তব লড়াই দেখিয়ে দর্শকদের মন জয় করেছিল। এবার তৃতীয় ভাগ সেই ধারাকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে অক্ষয় কুমার কাজ করছেন ওয়েলকাম টু দ্য জঙ্গল, হেরা ফেরি ৩ ও ভাগম ভাগ ২-এ। অন্যদিকে আরশাদ ওয়ার্সি যুক্ত রয়েছেন আঁখে ২ এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ভাগবত: চ্যাপ্টার ওয়ান – রাক্ষস–এ, যা ১৭ অক্টোবর ZEE5-এ মুক্তি পেয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us