/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-2025-09-20-10-58-05.jpg)
কী জানা যাচ্ছে পরবর্তীতে?
গত সপ্তাহে জমা পড়া চার্জশিটে সিঙ্গাপুরে অসমিয়া সুপারস্টার জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগের বিস্তারিত উঠে এসেছে। চার্জশিট অনুযায়ী, মদ্যপ অবস্থায় জুবিনকে সমুদ্রে নামতে উৎসাহ দেওয়া, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখা এবং সময়মতো চিকিৎসা সহায়তা না দেওয়ার মতো একাধিক অবহেলার কারণে রাজ্য সরকার ঘটনাটিকে দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই একাধিকবার দাবি করেছেন যে জুবিনের মৃত্যু স্বাভাবিক নয়।
উত্তর-পূর্ব ভারত উৎসবের, সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। উৎসব শুরুর আগে আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের, উদ্যোগে একটি ইয়ট ভ্রমণের আয়োজন করা হয়। সেই ভ্রমণেই সাঁতার কাটার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও সিঙ্গাপুর কর্তৃপক্ষের ডেথ সার্টিফিকেটে, মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আসাম পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার সময় জুবিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
Meher Castellino: প্রয়াত মেহের কাস্টেলিনো, ভারতের প্রথম মিস ইন্ডিয়াকে চেনেন?
এই ঘটনায় চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সহ-সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত। এছাড়া জুবিনের খুড়তুতো ভাই ও অসম পুলিশ সার্ভিসের আধিকারিক সন্দীপন গর্গের বিরুদ্ধেও, অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
চার্জশিটে বলা হয়েছে, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, জুবিনের নেশাগ্রস্ত অবস্থার জন্য দায়ী ছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অমান্য করে তাঁকে লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কাটতে উৎসাহ দেন। জানা গিয়েছে, জুবিনের মৃগীরোগের ইতিহাসও ছিল। ড্রামার শেখর জ্যোতি গোস্বামীর বিরুদ্ধেও, তাঁকে জলে নামতে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।
Shilpa Shetty-Raj Kundra: ৬০ কোটির জালিয়াতির অভিযোগ! নীরবতা ভাঙলেন রাজ কুন্দ্রা-শিল্পা
আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি চিকিৎসকের নিষেধ সত্ত্বেও, জুবিনকে মদ্যপান করিয়েছিলেন এবং তাঁর শারীরিক অবস্থার কথা অন্যদের জানাননি। পাশাপাশি সময়মতো অ্যাম্বুলেন্স না ডাকার কারণে জুবিন গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন আওয়ার’ হারান বলেও চার্জশিটে উল্লেখ রয়েছে।
এছাড়াও, জুবিনের সম্পত্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী- নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্যের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের হয়েছে। আগামী ২২ ডিসেম্বর দায়রা আদালতে এই মামলার বিচার শুরু হওয়ার কথা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us