/indian-express-bangla/media/media_files/2025/11/27/cats-2025-11-27-19-20-06.jpg)
স্মৃতির চাদরে...
Shefali Jariwala Parag Tyagi Party Video: দিনটা ছিল ২৭ জুন। কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার মৃত্যুর খবরে তোলপাড়। কেউই বিশ্বাসই করতে পারেনি শেফালি আর নেই। দেখতে দেখতে কেটে গেল শেফালিহীন পাঁচ মাস। প্রয়াত স্ত্রীর প্রতিটি ইচ্ছেকে বাঁচিয়ে রেখেছেন পরাগ। নতুন ইউটিউব চ্যানেলে দুজনের গল্প শোনান অভিনেতা। শেফালিকে সবসময় নিজের সঙ্গে রাখতে বুকে ট্যাটুও করিয়েছেন। ২৭ নভেম্বর পরাগের জন্মদিন। তাই অতীতের জন্মদিন পার্টির স্মৃতি হাতড়ালেন শেফালির স্বামী।
Baby Ko Bass Pasand Hai-র তালে নাচতে ব্যস্ত দুজনে। সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতিমেদুর ভিডিয়ো শেয়ার করে পরাগ লিখেছেন, 'আমার পরীর সঙ্গে জন্মদিনের পার্টিতে। আমি তোমাকে সারাজীবন ভালবাসব বেবি। এই মুহূর্তটা আমরা উদযাপন করি। সেই সঙ্গে পরীর প্রাণোচ্ছ্বল জীবনকেও সেলিব্রেট করি।' পরীর মৃত্যুর পর এমন একটা দিন নেই যেদিন স্ত্রীর স্মৃতিতে মন কাঁদেনি পরাগের। জীবনের প্রতিটি মুহূর্ত আজও স্ত্রীর সঙ্গেই উদযাপন করেন পরাগ। জন্মদিনের এই বিশেষ দিনেও পুরনো ভিডিও শেয়ার করে শেফালির স্মৃতিতে বিভোর পরাগ।
আরও পড়ুন 'পুরো শরীর ছেড়ে দিয়েছিল আমি তো...', শেফালির মৃত্যুর আগের মুহূর্তটা কেমন ছিল? প্রকাশ্যে সত্যি
সাম্প্রতিক অতীতে ইনস্টা হ্যান্ডেলে যুগলের ছবির কোলাজে আবেগঘন পোস্টে পরাগ লিখেছিলেন, 'আমি তোমার জন্য অপেক্ষা করব। যতক্ষণ আমাকে সেই অপেক্ষা ওই দূর আকাশে তোমার কাছে নিয়ে যাচ্ছে। আর যদি সেখানে তোমাকে খুঁজে না পাই তাহলে আমি স্বর্গের কাছে প্রার্থনা করব যেন আকাশ যেন তোমাকে খুঁজে পায়। তোমাকে যেন মনে করিয়ে দেয় তোমার ভুলে যাওয়া সেই শপথগুলোর কথা যেগুলো দুজনে একসঙ্গে পূরণের অঙ্গীকার করেছিলাম।'
আরও পড়ুন শেফালির মৃত্যু ঘিরে গুজব, যোগ্য জবাব স্বামী পরাগের, জানালেন আসল সত্য
প্রেম নিবেদন করে পরাগ লেখেন, 'তুমি আমার, আমার ভালবাসা সবসময়ই তোমার জন্যই থাকবে। যে যাই বলুক আমি শুধু তোমাকেই ভালবাসি। আমি তোমার জন্য চিরকাল অপেক্ষা করব। ওখানেই তোমার সঙ্গে দেখা হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। প্লিজ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করো। শ্বাস নিতে পারছি না আমার পরি, আমার গুণ্ডি।'
আরও পড়ুন 'আর অপেক্ষা করতে পারছি না...', প্রয়াত স্ত্রী শেফালির স্মৃতিতে কাতর পরাগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us