Kajol in Burdwan: বর্ধমানের মাটিতে বাংলা বলতে হিমশিম খেলেন 'মুখুজ্জে কন্যা' কাজল! কটাক্ষের মুখে অভিনেত্রী

রানী মুখোপাধ্যায় তাঁর তুতো বোন হলেও বেশ ভাল বাংলা বলেন। সেক্ষেত্রে কাজল একেবারেই বাংলা বলতে পারদর্শী না। আর সেই দৃশ্যই যেন দেখা গেল বর্ধমানেও।

রানী মুখোপাধ্যায় তাঁর তুতো বোন হলেও বেশ ভাল বাংলা বলেন। সেক্ষেত্রে কাজল একেবারেই বাংলা বলতে পারদর্শী না। আর সেই দৃশ্যই যেন দেখা গেল বর্ধমানেও।

author-image
Anurupa Chakraborty
New Update
SnapInsta.to_615826085_18447109852102427_4467946401761094084_n

কী বলছেন কাজল?

অভিনেত্রী কাজল এসেছিলেন বর্ধমানে। পরনে হলুদ রঙের শাড়ি, কাজল সেজেগুজে হাজির হলেন সেখানে। জন্মসুত্রে অভিনেত্রী বাঙালি। বাপের বাড়ির দুর্গাপুজোয় তাঁকে বেশ সক্রিয় অবস্থায় দেখা যায়। বাঙালি খাবার দাবারের প্রতিও তাঁর ঝোকঁ রয়েছে। যদিও, তাঁর মা তনুজা বহু বাংলা ছবিতে কাজ করেছেন, কিন্তু... 

Advertisment

বাঙালি হয়েও খুব একটা বাংলা বলতে পারদর্শী না। রানী মুখোপাধ্যায় তাঁর তুতো বোন হলেও বেশ ভাল বাংলা বলেন। সেক্ষেত্রে কাজল একেবারেই বাংলা বলতে পারদর্শী না। আর সেই দৃশ্যই যেন দেখা গেল বর্ধমানেও। সেখানে কাঞ্চন উৎসবের উদ্বোধনে এসেছিলেন। মা দুর্গার বড় ভক্ত কাজল। সামনেই ছিল মায়ের মন্দির। অভিনেত্রী বলছেন, হয়তো মা ডেকেছেন। আর তিনি আসবেন না? এও আবার হয় নাকি? 

Dev: দেশু৭- প্রথম দিনের প্রথম শো সোল্ড আউট, প্রশ্ন তুলল প্রযোজনা সংস্থা, দেবকে আটকাতে সেন্সর বোর্ডকে ধমক!

অভিনেত্রী কী বলছেন? 

"নমস্কার বর্ধমানের সকলে। আমি খুব খুশি আজ। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে খুব ভাল লাগছে। আপনারা জানেন, আমি মায়ের অনেক বড় ভক্ত। আর আমি জানি, উনি আমাকে ডেকেছেন, তাই এসেছি। তবে, আপনারা সকলে ডেকেছেন, ভালবেসেছেন, সেই জন্যই আমিন এসেছি। আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, তাই এত আনন্দ হচ্ছে।" তবে দৃষ্টিকটু আরেকটি বিষয়।

Niyasa-Hiran Chatterjee: বাবার দ্বিতীয় বিয়ে, মানসিক অবসাদে মা অনিন্দিতা, বড় ইঙ্গিত হিরণ কন্যা নিয়াসার

কাজল শমু মুখোপাধ্যায়ের মেয়ে। তাঁর মা তনুজা মহানায়ক উত্তম থেকে, নানা বাঙালি নায়কদের সঙ্গে অভিনয় করেছেন। তিনি বাংলা বলতে পারেন না? কাজলকে বাংলা শিখিয়ে দিতে হচ্ছে? তিনি নিজে বলতে পারেন না? এই দৃশ্যই সকলকে অবাক করেছে। অভিনেত্রী বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে কাটা কাটা বাংলা তো দূর, ঠিক করে একটা শব্দও বলতে পারলেন না? সমাজ মাধ্যমে অনেকেই এই নিয়ে কটাক্ষ করেছেন। 

কেউ বলছেন, "কাজল, অবাক লাগছে না? বাঙালি মেয়ে বাংলা ভাষায় ভুলে গেল।" আবার কেউ বললেন, "বাঙালি ‌হয়ে বাঙলা ‌বলতে পারে না?" 

kajol Entertainment News