Kajol in Burdwan: কাজলের মুখেও মমতার স্লোগান, হইচই বর্ধমানে

Kajol in Burdwan: এদিকে, অভিনেত্রী নিজের বাড়ির দুর্গাপুজোয় বেশ সক্রিয় অবস্থায় থাকেন। সেখানে অস্টমীর অঞ্জলি থেকে ভোগ বেড়ে দেওয়া- সবই করেন তিনি...

Kajol in Burdwan: এদিকে, অভিনেত্রী নিজের বাড়ির দুর্গাপুজোয় বেশ সক্রিয় অবস্থায় থাকেন। সেখানে অস্টমীর অঞ্জলি থেকে ভোগ বেড়ে দেওয়া- সবই করেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kajol

কী বললেন কাজল...

বর্ধমানে হাজির হয়েছিলেন কাজল। পরনে হলুদ রঙের শাড়ি। অভিনেত্রীকে দেখা গেল একেবারেই খোশমেজাজে। শুধু তাই নয়। কাজল কাঞ্চন উৎসবে এসেও বাংলা বলতে না পারার কারনে বেশ সমালোচনার শিকার হয়েছেন। কেউ কেউ এমনও বলেছেন, অভিনেত্রী জন্মসূত্রে বাঙালি হয়েও তিনি বাংলা কেন বলতে পারলেন না এই নিয়েও আলোচনা উঠেছে। 

Advertisment

এদিকে, অভিনেত্রী নিজের বাড়ির দুর্গাপুজোয় বেশ সক্রিয় অবস্থায় থাকেন। সেখানে অস্টমীর অঞ্জলি থেকে ভোগ বেড়ে দেওয়া- সবই করেন তিনি। তবে, বর্ধমানে এসে যে তিনি একটুও বাংলা বলতে পারবেন না, বরং তাকে শিখিয়ে দিতে হবে, এমনটাই দৃষ্টিকটু লেগেছে অনেকের কাছেই। তবে, বাংলায় এসেছেন। দিদির স্লোগান দিতে ভুলে গেলে চলবে? 

Kajol in Burdwan: বর্ধমানের মাটিতে বাংলা বলতে হিমশিম খেলেন 'মুখুজ্জে কন্যা' কাজল! কটাক্ষের মুখে অভিনেত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্তব্য এবং স্লোগানের কারণে বেজায় আলোচনায় থাকেন। বিশেষ করে জয় বাংলা - তার আইকনিক স্লোগান। এবং সেই স্লোগান সব জায়গায় মিটিং শেষে বলেই থাকেন তিনি। এবার সেই জয়গান কাজলের মুখে। 

সকলের সঙ্গে সামিল হলেন তিনি। চারপাশে জয় বাংলা স্লোগান শুনে কাজল নিজেও নিজেকে থামিয়ে রাখতে পারলেন না। তার মুখেও জয় বাংলা শোনা গেল। বেশ জোরেই জয় বাংলা স্লোগান শোনালেন তিনি। সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। 

অভিনেত্রী কী বলছেন? 

"নমস্কার বর্ধমানের সকলে। আমি খুব খুশি আজ। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে খুব ভাল লাগছে। আপনারা জানেন, আমি মায়ের অনেক বড় ভক্ত। আর আমি জানি, উনি আমাকে ডেকেছেন, তাই এসেছি। তবে, আপনারা সকলে ডেকেছেন, ভালবেসেছেন, সেই জন্যই আমিন এসেছি। আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, তাই এত আনন্দ হচ্ছে।" তবে দৃষ্টিকটু আরেকটি বিষয়।

kajol Entertainment News Today