Kalipataka: স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘কালীপটকা’, নারীর লড়াইয়ের নতুন অধ্যায়!

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’। গতকাল ‘কালীপটকা’-র টাইটেল ট্র্যাক মুক্তির পর থেকেই দর্শকমহলে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’। গতকাল ‘কালীপটকা’-র টাইটেল ট্র্যাক মুক্তির পর থেকেই দর্শকমহলে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।

author-image
Naikun Nessa
New Update
kalipataka

'নারীর পাওয়ার, ফাটবে সবার!!!'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় (swastika mukherjee) অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’ (Kalipataka)। গতকাল ‘কালীপটকা’-র টাইটেল ট্র্যাক মুক্তির পর থেকেই দর্শকমহলে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এই গানটি শুধু একটি সিরিজের সূচনা সঙ্গীত নয়, বরং পুরো গল্পের মেজাজ, শক্তি ও বিদ্রোহী মনোভাবকে তুলে ধরেছে। গানের সুর ও কথায় স্পষ্টভাবে ধরা পড়ে নারীর আত্মবিশ্বাস, প্রতিবাদী মানসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ়তা এই সিরিজে দেখতে পাওয়া যাবে।

Advertisment

টাইটেল ট্র্যাকটির সবচেয়ে বড় আকর্ষণ এর আধুনিক উপস্থাপনা। এখানে ট্র্যাডিশনাল সাউন্ডের সঙ্গে র‍্যাপ ও পাওয়ারফুল বিটের মেলবন্ধন গানটিকে করেছে আরও তীক্ষ্ণ করেছে। ফলে গানটি শুনলেই বোঝা যায়, ‘কালীপটকা’ একাধিক শক্তিশালী নারীকণ্ঠের প্রতিচ্ছবি। গানের ভিজ্যুয়ালেও সেই শক্তিশালী ভাবনারই প্রতিফলন দেখা যায়। স্বস্তিকা মুখোপাধ্যায় ও অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি টাইটেল ট্র্যাককে আরও প্রাণবন্ত করে তুলেছে। 

আরও পড়ুন: প্রভাসের এন্ট্রিতেই বিপত্তি! ‘দ্য রাজা সাব’ চলাকালীন হলের ভিতরে অগ্নিকাণ্ড

সিরিজটিতে নারীদের জীবন, লড়াই, প্রতিবাদ এবং শক্তিকে কেন্দ্র করে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে। এখানে নারী চরিত্ররা শুধু আবেগপ্রবণ বা দুর্বল নয়, বরং তাঁরা শক্তিশালী, সিদ্ধান্তপ্রবণ এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্রটি সেই শক্তির প্রধান প্রতীক। 

আরও পড়ুন: তাহসানের ব্যক্তিজীবনে ফের ভাঙন, রোজার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কি বললেন?

সব মিলিয়ে, ‘কালীপটকা’ হতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কেরিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। রহস্য, থ্রিল ও শক্তিশালী অভিনয়ের মেলবন্ধনে তৈরি এই সিরিজ যে দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দিতে চলেছে। এখন শুধু মুক্তির অপেক্ষা।

Swastika Mukherjee entertainment Entertainment News Entertainment News Today Zee Entertainment Kalipataka