Kamini Kaushal Last Rites: শনিতে শেষকৃত্য কামিনীর, শোকস্তব্ধ পরিবার-চোখের জলে চিরবিদায় পোষ্যদের! ভাইরাল ভিডিও

Kamini Kaushal Funeral: শনিবার সম্পন্ন হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের শেষকৃত্য। বাসভবনের বাইরে পরিবার-পরিজনের শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি চোখে জল ছিল প্রিয় পোষ্যদেরও। ভাইরাল ভিডিও।

Kamini Kaushal Funeral: শনিবার সম্পন্ন হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের শেষকৃত্য। বাসভবনের বাইরে পরিবার-পরিজনের শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি চোখে জল ছিল প্রিয় পোষ্যদেরও। ভাইরাল ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কামিনীর শেষযাত্রায় চোখে জল পোষ্যদের

Kamini Kaushal Last Respect: হিন্দি চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী ছিলেন কামিনী কৌশল। আন্তর্জাতির স্তরে সমাদৃত হয়েছে কামিনীর ছবি। অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছিলেন কামিনী। অভিনয় জগৎ-এ সুনাম অর্জন করেছিলেন ঠিকই কিন্তু, ব্যক্তিগত জীবন ততটা মসৃণ ছিল না। ১৯৪৮ সালে এক সড়ক দুর্ঘটনায় কামিনীর বড় বোন মারা যান। তাঁর দুই মেয়ের দায়িত্ব কামিনীর কাঁধে এসে পড়ে। পরিবারের চাপে ও দায়িত্ববোধ থেকে কামিনী পরে তাঁর জামাইবাবু বি.এস. সুধ-এর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

Advertisment

১৯৪৮ সালের 'শহীদ' ছবির শুটিং চলাকালীন তিনি সহ-অভিনেতা দিলীপ কুমার-এর প্রেমে পড়েন। বিবাহিত হয়েও তাঁদের সম্পর্ক বেশ গাঢ় ছিল। এমনকি দু'জনেই একটা সময় বিয়ের কথাও ভাবেন। তাঁদের মাঝে ভিলেন হয়ে যায় কামিনীর ভাই। পারিবারিক চাপে শেষ পর্যন্ত অধরাই রয়ে যায় কামিনী-দিলীপের প্রেম। ১৪ নভেম্বর সব মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কামিনী কৌশল। শনিবার সম্পন্ন হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর শেষকৃত্যও। 

Advertisment

আরও পড়ুন দুঃশ্চিন্তার মাঝেই ৯০তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা, ধর্মেন্দ্রকে নিয়ে মুখ খুললেন হেমা

শনিবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বাসভবনের বাইরে পরিবার-পরিজনের শ্রদ্ধাজ্ঞাপনের দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। কামিনী কৌশলের মৃত্যুতে একটি যুগের অবসান সে কথা বলাইবাহুল্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। চোখের জলে বিদায় জানিয়েছে তাঁর প্রিয় পোষ্যরাও। শুক্রবার, পরিবারের ঘনিষ্ঠ সদস্য সাজন নারায়ণ পিটিআই-কে জানান, 'বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ৯৯- বছরে পা রাখতেন।' দিলীপ কুমার, দেব আনন্দ, রাজকুমারের মতো কিংবদন্তিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। মৃত্যুকালে অভিনেত্রী রেখে গেলেন তিন ছেলে শ্রবণ, বিদুর এবং রাহুল সূদকে।

আরও পড়ুন 'বেলা'-র বিদেশ জার্নির আগেই সব শেষ! প্রয়াত অভিনেত্রী-পরিচালক ভদ্রা বসু, শোকস্তব্ধ বেনী সহ বাংলা ইন্ডাস্ট্রি

মৃত্যুসংবাদ সামনে আসতেই চলচ্চিত্র জগৎ থেকে শোকবার্তা আসতে থাকে। যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁরা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা শেয়ার করেন। কবীর সিং-এ তাঁর সহ-অভিনেত্রী কিয়ারা আডবাণী লেখেন, 'আপনার সঙ্গে কাজ করা ছিল সত্যিই সম্মানের। আপনার সৌন্দর্য, বিনয় এবং প্রতিভা প্রতিটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে এসেছে এবং ভারতীয় সিনেমায় অমলিন ছাপ রেখে গিয়েছে। শান্তিতে থাকুন, কামিনী কৌশলজি।' শাহিদ কাপুরও শ্রদ্ধাঞ্জলি দিয়ে লেখেন, 'বিশ্রাম নিন, ম্যাম।'

আরও পড়ুন পরিবারের স্বার্থে জামাইবাবুকে বিয়ে, দিলীপের সঙ্গে সম্পর্কে 'ভিলেন' ভাই! কামিনীর করুণ কাহিনি শুনলে...

Kamini Kaushal