Kapil Sharma: ‘হাত কাঁপছিল!’ গিন্নি সেটে থাকায় কেন এত অস্বস্তি কপিল শর্মার?

সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া ছবির পুরো কাস্টের সাক্ষাৎকার নেন। সেখানে ভারতী সরাসরি গিন্নিকে প্রশ্ন করেন- কপিল যখন এক ছবিতে চার নায়িকার সঙ্গে প্রেম করছেন, তখন তাঁর কেমন লাগে?

সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া ছবির পুরো কাস্টের সাক্ষাৎকার নেন। সেখানে ভারতী সরাসরি গিন্নিকে প্রশ্ন করেন- কপিল যখন এক ছবিতে চার নায়িকার সঙ্গে প্রেম করছেন, তখন তাঁর কেমন লাগে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kapil

কেন এমন বললেন?

কপিল শর্মার নতুন ছবি 'কিস কিসকো প্যার করু ২'-এ দর্শকরা আবারও দেখতে পাবেন তার পরিচিত হাস্যরস। এবারও তাঁর সঙ্গে স্ক্রিনে থাকছেন চার সুন্দরী নায়িকা- পারুল গুলাটি, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং হীরা ওয়ারিনা। ছবির শুটিং চলাকালীন অভিজ্ঞতা নিয়ে এক আলাপচারিতায় কপিল জানান, কীভাবে তাঁর স্ত্রী গিন্নি ছত্রথ সেটে উপস্থিত থাকায়, রোমান্টিক দৃশ্য শুট করা তাঁর জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল।

Advertisment

কপিল মজার ছলে বলেন, "পুরো ছবিতে আমরা হুলুস্থূল কমেডি আর দৌড়াদৌড়ি করছিলাম। কিন্তু যেদিন ভোপালে ওয়ারিনার সঙ্গে রোমান্টিক গান শুট করার পালা এল, ঠিক সেদিনই গিন্নি সেটে পৌঁছল।” এই ঘটনাকে ঘিরে ছবির টিমের মধ্যেও হাসির রোল পড়ে।

সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া ছবির পুরো কাস্টের সাক্ষাৎকার নেন। সেখানে ভারতী সরাসরি গিন্নিকে প্রশ্ন করেন- কপিল যখন এক ছবিতে চার নায়িকার সঙ্গে প্রেম করছেন, তখন তাঁর কেমন লাগে? উত্তরে গিন্নি হেসে বলেন, "সহ্য করতে পারি না, খুব হিংসে হয়।" অর্থাৎ, এসব দৃশ্য তিনি সহজে সহ্য করতে পারেন না এবং স্বাভাবিকভাবেই ঈর্ষার অনুভূতি হয়।

Advertisment

কপিলও স্বীকার করেন যে গিন্নি সেটে থাকলে, রোমান্স এর দৃশ্য শুট করা, তাঁর জন্য সত্যিই কঠিন হয়ে যায়। তিনি বলেন, "যখন পরিচালক বলে, নায়িকার চোখে চোখ রেখে রোমান্স করতে হবে বা চুলে হাত দিতে হবে, তখন মাথায় শুধু একটাই কথা ঘুরত, গিন্নি মনিটরে দাঁড়িয়ে সব দেখছে!" কপিল মজা করে আরও বলেন, "এমন অবস্থায় হাত কাঁপতে থাকে। আর শুট শেষে আমি যদি গরমে কষ্টের কথা বলি, তখন গিন্নি বলে— 'তুমি তো বেশ মজা করছ'!" 

২০১৫ সালের জনপ্রিয় ছবি ‘কিস কিসকো পেয়ার করूँ’-এর এই সিক্যুয়েলে আরও অভিনয় করেছেন সুশান্ত সিং, প্রয়াত আসরানি, অখিলেন্দ্র মিশ্র, ভিপিন শর্মা, জেমি লিভার, স্মিতা জয়কার ও সুপ্রিয়া শুক্লা। নতুন ছবির ট্রেলারে দেখা গেছে- কপিল একসঙ্গে তিন স্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন এবং প্রত্যেকের কাছে আলাদা পরিচয়ে জীবনযাপন করছেন, যাতে তাদের কেউই অন্যের অস্তিত্ব সম্পর্কে জানতে না পারে।

আগের ছবিটি পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান জুটি। তবে সিক্যুয়েলের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে এবার আছেন অনুকল্প গোস্বামী। ছবি মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর, আর ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে।

kapil sharma Entertainment News Entertainment News Today