/indian-express-bangla/media/media_files/2025/11/26/kis-kisko-pyaar-karoon-2-trailer-kapil-sharma-2025-11-26-17-07-58.jpg)
কী জানা যাচ্ছে কপিলকে নিয়ে?
প্রেমের জন্য মানুষ কতদূর যেতে পারে? আপনি যদি এই প্রশ্নটি কপিল শর্মাকে করেন, তিনি চোখ টিপে বলবেন- প্রেমের খাতিরে তিনি ধর্মান্তরিত হতেও রাজি! হিন্দু ধর্ম থেকে ইসলাম, আর সেখান থেকে খ্রিস্টধর্ম- সবই তিনি মেনে নেবেন যদি প্রিয় নারীকে পেতে পারেন। কিন্তু মুশকিল হলো, এত ত্যাগ স্বীকারের পরও যদি সেই স্বপ্নসুন্দরী হাতছাড়া হয়ে যায়? ঠিক এমনই বিপাকে পড়েছেন তিনি 'কিস কিসকো প্যার করু- ২'-এর ট্রেলারে।
ট্রেলারটি শুরু হয়, এক হাস্যকর বিশৃঙ্খলার মধ্য দিয়ে- কপিল শর্মা শুধু যে তার স্বপ্নের নারীকে পেতে ব্যর্থ হয়েছেন তা-ই নয়, বরং তিনটি আলাদা ধর্মের তিন মহিলাকে বিয়েও করে ফেলেছেন ‘ভুলবশত’! প্রত্যেকের জন্যই তাকে আলাদা পরিচয়ে জীবনযাপন করতে হচ্ছে, আর সেটাই তাকে দিন দিন জটিলতার জালে আটকে ফেলছে। তিন স্ত্রীকে সামলানোই যখন অসম্ভব- এরই মধ্যে পুলিশ খুঁজছে এমন একজন মানুষকে, যিনি তিনবার বিয়ে করেছেন এবং চতুর্থবার বিয়ে করার পরিকল্পনা করছেন! কপিল বুঝতে পারেন, এবার আর রক্ষা নেই- এই জটিলতা থেকে বেরিয়ে আসতে হলে তাকে বুদ্ধি, সাহস আর প্রচুর ভাগ্যের ওপর নির্ভর করতে হবে।
Celina Jaitly: মুম্বই আদালতের দ্বারস্থ, ডিভোর্সের মাঝেই তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সেলিনা
“এক রাজা আর তার তিন রানী”- এই ব্যঙ্গাত্মক প্রেমকাহিনিকেই কেন্দ্র করে এগিয়েছে এই সিক্যুয়েলের গল্প। প্রথম ছবির মতো এবারও হাস্যরস, ভুল বোঝাবুঝি, লুকোচুরি এবং পরিস্থিতির বিচিত্র মোড়। সব মিলিয়ে দমফাটা কমেডি উপহার দেবে সিনেমাটি। আগের তুলনায় এবার উন্মাদনা বাড়বে আরও কয়েকগুণ, কারণ কপিল এবার বিয়ের প্রায় সব ধরনের রীতিনীতি- নিক্কাহ থেকে সাত-পাক, প্রতিজ্ঞা থেকে সিঁদুরদান- সবই তাড়াহুড়ো আর বিভ্রান্তির মাঝে সম্পন্ন করতে দেখা যাবে। অনুকল্প গোস্বামীর রচনা ও পরিচালনায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন মনজ্যোত সিং, হীরা ওয়ারিনা, ত্রিধা চৌধুরী, পারুল গুলাটি, আয়েশা খান, আসরানি, অখিলেন্দ্র মিশ্র, বিপিন শর্মা, সুশান্ত সিং, জেমি লিভার, স্মিতা জয়কর এবং সুপ্রিয়া শুক্লা।
স্টার স্টুডিও ১৮, ভেনাস ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্ট এবং আব্বাস-মস্তান ফিল্ম প্রোডাকশনের ব্যানারে রতন জৈন, গণেশ জৈন এবং আব্বাস-মস্তানের প্রযোজনায় ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন ইয়ো ইয়ো হানি সিং, ডিআইজিভি, যুগ ভুশাল, পরীক্ষিত শর্মা ও নিষাধ চন্দ্র। সিনেমাটোগ্রাফি রবি যাদব আর সম্পাদনা হুসেন এ. বারমাওয়ালার। হাসি, রোমাঞ্চ ও বিশৃঙ্খলার এই দমকা ঝড় ১২ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us