/indian-express-bangla/media/media_files/2026/01/14/noname-2026-01-14-12-08-18.png)
কী বলছেন করণ?
পাঞ্জাবি সংগীত দুনিয়ার জনপ্রিয় গায়ক করণ অজলা, আবারও শিরোনামে উঠে এসেছেন, যদিও এবার সেই কারণ তাঁর গান নয়, বরং ব্যক্তিগত জীবনকে ঘিরে ওঠা আলোচনা। কানাডার এক শিল্পী অভিযোগ করেছেন যে, করণ তাদের সম্পর্কের সময় নিজের বিবাহ জীবনের কথা গোপন রেখেছিলেন। এবং গায়ক নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন।
এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায়, ব্যাপক গুঞ্জন শুরু হলেও, গায়ক নিজে এখনো কোনও মন্তব্য করেননি। তবে নীরবতা ভেঙেছেন তাঁর স্ত্রী পলক অজলা, যিনি একটি রোমান্টিক পোস্টের মাধ্যমে স্বামীর পাশে আছেন, এই বার্তাই দিয়েছেন।
'বাপ কা মাল হ্যায়', আরডি বর্মণ কি সত্যিই বাবার সুর নকল করতেন?
গত দু’দিন ধরে সামাজিক মাধ্যমে, করণ অজলার ব্যক্তিগত জীবনের ব্যাপারে নানা পোস্ট, মন্তব্য ও ভিডিও ছড়িয়ে পড়ছে। ‘তৌবা তৌবা’, ‘সফটলি’–সহ একাধিক হিট গানের স্রষ্টা, এই শিল্পীকে নিয়ে বিতর্ক শুরু হয়, যখন @msgorimusic নামে পরিচিত এক কানাডা–ভিত্তিক শিল্পী দাবি করেন, যে তিনি করণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁর অভিযোগ, তিনি জানতেন না করণ বিবাহিত। বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তাঁকে নাকি "চুপ করিয়ে দেওয়ার" চেষ্টা করা হয়েছিল।
এই অভিযোগ নিয়ে করণ যদিও কথা বলেননি, কিন্তু তাঁর স্ত্রী পলক অজলা যেন পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি করণের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, দু’জন একটি অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। পলক স্নেহভরে করণের দিকে হেলান দিয়ে আছেন, আর করণ তাকিয়ে আছেন তাঁর দিকে। ছবিটিকে তিনি খারাপ নজর থেকে বাঁচার ইমোজি দিয়ে শেয়ার করেন, যা স্পষ্ট করে যে তিনি স্বামীর পাশে আছেন এবং কোন নেতিবাচক শক্তির প্রভাব চান না।
রজঃস্বলা অবস্থায় শুটিং! স্তব্ধ ইউনিট! আজও পার্বতীর কাছে দুঃস্বপ্ন সেদিনের ঘটনা..
এদিকে, সোশ্যাল মিডিয়ার আলোচনা আরও তীব্র হয় যখন @msgorimusic–এর বক্তব্যের একটি স্ক্রিনশট রেডিটে ভাইরাল হয়। সেখানে শিল্পী দাবি করেন, করণের দল নাকি একজন, ভারতীয় প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করে, পুরো ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল। তিনি বলেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁকে নীরব থাকতে চাপ দেওয়া হয়েছে।
সংগীত জগতের এই তারকা এখনো নীরব থাকলেও বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। তাঁর স্ত্রী যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা দেখে অনেকে বলছেন- এইবার প্রকাশ্যে করণের প্রতিক্রিয়া জরুরি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us