Karan Johar: 'ও আমায় প্রতারণা করছে কেন?' 'কভি আলভিদা না কেহনা'র সেটেই বিষণ্ণতা-কান্নাকাটি! হাঁপিয়ে উঠেছিলেন করণ?

সম্প্রতি রানী মুখার্জির সঙ্গে ছবির স্মৃতিচারণ করতে গিয়ে করণ জানান, অভিনেতারা তাঁদের চরিত্রে এতটাই ডুবে গিয়েছিলেন, যে বাস্তব আর পর্দার সীমারেখা ঝাপসা হয়ে গিয়েছিল। বিশেষ করে প্রীতি জিনটার কথা উল্লেখ করে তিনি বলেন..

সম্প্রতি রানী মুখার্জির সঙ্গে ছবির স্মৃতিচারণ করতে গিয়ে করণ জানান, অভিনেতারা তাঁদের চরিত্রে এতটাই ডুবে গিয়েছিলেন, যে বাস্তব আর পর্দার সীমারেখা ঝাপসা হয়ে গিয়েছিল। বিশেষ করে প্রীতি জিনটার কথা উল্লেখ করে তিনি বলেন..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
karan

যা বললেন করণ...

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কভি আলবিদা না কেহনা’, করণ জোহরের কেরিয়ারের অন্যতম সাহসী ও আলোচিত ছবি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও প্রীতি জিনতার মতো তারকাদের নিয়ে তৈরি এই ছবিতে তুলে ধরা হয়েছিল, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জটিল আবেগ। করণের চেনা রোমান্টিক ফ্যান্টাসির গণ্ডি ছাড়িয়ে এই ছবি বাস্তব জীবনের কঠিন সত্যকে সামনে এনেছিল, যা সেই সময় দর্শকদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দেয়। 

Advertisment

শুটিং সেটে আবেগের টানাপোড়েন

সম্প্রতি রানী মুখার্জির সঙ্গে ছবির স্মৃতিচারণ করতে গিয়ে করণ জানান, অভিনেতারা তাঁদের চরিত্রে এতটাই ডুবে গিয়েছিলেন, যে বাস্তব আর পর্দার সীমারেখা ঝাপসা হয়ে গিয়েছিল। বিশেষ করে প্রীতি জিনটার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রীতি এতটাই চরিত্রের মধ্যে ঢুকে পড়েছিল যে বারবার তাকে মনে করিয়ে দিতে হত, এটা বাস্তব নয়, আমরা একটি সিনেমা করছি। একদিন সে কাঁদতে কাঁদতে বলেছিল, ‘ও কেন আমার সঙ্গে প্রতারণা করছে?’ তখন আমাকে বলতে হয়, ‘এটা চরিত্রের গল্প, তোমার নয়।’”

AR Rahman controversy: এ আর রহমানের মন্তব্যে তোলপাড় বলিউড, সাম্প্রদায়িকতার অভিযোগে স্পষ্ট কথা জাভেদ জাফরির

মানসিক চাপে ভেঙে পড়েছিলেন অভিষেক ও রানী

করণ আরও জানান, ছবির সংবেদনশীল বিষয়বস্তু অভিষেক বচ্চন ও রানী মুখার্জিকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। করণের কথায়,  “একদিন অভিষেক সেটেই ভেঙে পড়েছিল। রানীকেও বহুবার চুপচাপ বিষণ্ণ দেখেছি। মনে হচ্ছিল, ছবির বাস্তব আবেগ তাঁদের ভেতরে প্রবল আলোড়ন তুলছে। এই অভিজ্ঞতাকে করণ বর্ণনা করেন “অত্যন্ত অস্থির ও মানসিকভাবে ক্লান্তিকর” বলে।

সময়ের থেকে এগিয়ে থাকা এক সাহসী প্রয়াস

রানী মুখার্জি গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই ছবি মুক্তির সময় ভারতীয় দর্শক সম্ভবত এমন গল্প গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন না। তাঁর কথায়, “হয়তো তখন সমাজ এমন বাস্তবতার মুখোমুখি হতে চায়নি। কিন্তু আজ বুঝি, ছবিটা সময়ের থেকে অনেক এগিয়ে ছিল।”

Anirban Bhattacharya: ‘আমি মুরগী হলাম’ অনির্বাণের পোস্টে তোলপাড়, দেশু ৭ জল্পনার মাঝেই বার্তা?

বিতর্ক ছাপিয়ে আজও প্রাসঙ্গিক

‘কভি আলবিদা না কেহনা’ মুক্তির সময় যতই বিতর্ক তৈরি করুক, আজ এই ছবি আধুনিক সম্পর্কের জটিলতা তুলে ধরার এক সাহসী দলিল হিসেবেই বিবেচিত। করণ জোহরের এই ঝুঁকিপূর্ণ প্রয়াস যে বলিউডে নতুন চিন্তার দিশা খুলে দিয়েছিল, তা আজ অনস্বীকার্য।

karan johar bollywood Entertainment News Today