করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল

কৃতিকার নতুন সঙ্গী গৌরব কাপুর কোনও অপরিচিত নাম নন। চ্যানেল ভি–তে ভিজে হিসেবে যাত্রা শুরু করে তিনি এখন জনপ্রিয় ক্রিকেট হোস্ট, বিশেষত ইউটিউব শো Breakfast With Champions–এর স্রষ্টা হিসেবে পরিচিত...

কৃতিকার নতুন সঙ্গী গৌরব কাপুর কোনও অপরিচিত নাম নন। চ্যানেল ভি–তে ভিজে হিসেবে যাত্রা শুরু করে তিনি এখন জনপ্রিয় ক্রিকেট হোস্ট, বিশেষত ইউটিউব শো Breakfast With Champions–এর স্রষ্টা হিসেবে পরিচিত...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
gk

কী এমন হয়েছিল?

টেলিভিশন-ওয়েব তারকা কৃতিকা কামরা, সম্প্রতি সামাজিক মাধ্যমে, নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে সামনে এনেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে ক্রিকেট হোস্ট ও কনটেন্ট ক্রিয়েটর গৌরব কাপুরের সঙ্গে সম্পর্ককে, অফিসিয়াল করেছেন। এই ঘোষণার পর থেকেই অভিনয়প্রেমী মহলে শুরু হয়েছে পুরনো স্মৃতিচারণ। বিশেষত সেই সময়ের, যখন কৃতিকা তাঁর প্রথম ধারাবাহিক কিতানি মোহাব্বত হ্যায়–এ সহ-অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন।

Advertisment

২০০৯ সালে, শোয়ের সম্প্রচার শুরুর পর থেকেই করণ–কৃতিকাকে অফস্ক্রিনে দেখা যেত ঘনিষ্ঠভাবে, যা দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে আসে। কয়েক বছরের সম্পর্কের শেষে ব্যস্ত কর্মজীবনই তাদের দূরত্ব বাড়িয়ে দেয়, এবং ২০১২ নাগাদ তারা আলাদা হয়ে যান। একটি পুরোনো সাক্ষাৎকারে কৃতিকা জানিয়েছিলেন, "কোনও বড় ঝামেলা বা লড়াই ছিলই না। শুধু আমাদের শিডিউল, আমাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছিল। আমরা ২৪ ঘণ্টা একসঙ্গে থাকতাম, তবুও তিনি কখনও আমাকে প্রোপোজ করেননি- এবং আমি খুশি যে সে সেটা করেননি।"

Amitabh Bachchan: 'মা–ই পরিবার বাঁচিয়েছিলেন', গুরুতর আঘাতে যমে-মানুষে টানাটানি! বাবার যন্ত্রণা বুঝতে পারেননি অভিষেক?

তিনি আরও জানান, তাদের মধ্যে বিয়ে নিয়ে কখনও আলোচনা হয়নি, এমনকি বিচ্ছেদ নিয়েও স্পষ্ট কোনও কথা হয়নি। “আমাদের মধ্যে এখনো খুব স্বাচ্ছন্দ্য রয়েছে। দু’জনেই নতুন কাজ করলে পরামর্শের দরকার হলে প্রথমে একে অপরকেই ফোন করি,” এমনটাই বলেন কৃতিকা। করণের সঙ্গে বিচ্ছেদের পর, অভিনেত্রীকে ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা Exceed Entertainment–এর সিইও, উদয় সিং গৌরীর সঙ্গে যুক্ত করা হলেও, কৃতিকা সেই সময় নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখেন।

অন্যদিকে, কৃতিকার সঙ্গে ব্রেকআপের পর করণ কুন্দ্রা অনুষা দান্ডেকরের সঙ্গে সম্পর্কে জড়ান। তিন বছরের বেশি সময়ের সেই সম্পর্ক ভাঙে বিতর্কের মধ্য দিয়ে, যেখানে অনুষা করণের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। পরে করণ পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে অনুষাকে “নিষ্ঠুর মহিলা” বলে মন্তব্য করেন। পরবর্তীতে বিগ বস ১৫-এর সেটে অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে, আজও তাঁরা একসঙ্গে।

শাহরুখ-পুত্রকে দেখে মুগ্ধ তৃণা, অভিনেত্রীকে কলকাতা প্রসঙ্গে কী বললেন আরিয়ান?

এদিকে কৃতিকার নতুন সঙ্গী গৌরব কাপুর কোনও অপরিচিত নাম নন। চ্যানেল ভি–তে ভিজে হিসেবে যাত্রা শুরু করে তিনি এখন জনপ্রিয় ক্রিকেট হোস্ট, বিশেষত ইউটিউব শো Breakfast With Champions–এর স্রষ্টা হিসেবে পরিচিত। কিরাত ভাট্টলকে ২০১৪ সালে বিয়ে করলেও ২০২১ সালে তারা আলাদা হয়ে যান বলে শোনা যায়। কৃতিকা–গৌরবের নতুন সম্পর্ক যে টেলিভিশন মহলে উষ্ণ অভিনন্দন পাচ্ছে, তা স্পষ্ট। তাদের এই নতুন সূচনার প্রতি নজর এখন ভক্তদেরও।

bollywood Entertainment News Today