/indian-express-bangla/media/media_files/2024/12/09/VEdoRyKU8py4uReRohfR.jpg)
Soha-Kareena: করিনার সঙ্গে মুহূর্ত ভাইরাল
গতকাল বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জন্মদিন উপলক্ষে আসর বসেছিল পতৌদি পরিবারে। উপস্থিত ছিলেন প্রায় সকলেই। সারা আলি খান থেকে সোহা এবং কুণাল, তাছাড়া করিনা তো রয়েছেই। এবছর শর্মিলা ৮০ বছরে পা দিলেন। ফলে, আলাদা উন্মাদনা তো ছিল।
গতকাল খান পরিবারের সকলে সবাই মিলে তাঁর জন্মদিন শুধু পালন করলেন এমন না, বরং সেখানে বেশ কিছু সুন্দর স্মৃতিও তারা ফ্রেমবন্দি করে রাখলেন। করিনা এবং সোহা ননদ বৌদি হলেও দুজনের মধ্যে সম্পর্ক যে বেশ ভাল সেকথা আগেও জানা গিয়েছে। একে অপরকে সব সময় প্রশংসায় ভরান তাঁরা। এবারও দেখা গেল ঠিক তাই। সোহার মেয়ে ইনায়াকে প্রিন্সেস বলেই ডাকেন করিনা। এবং তাঁকে আগলে রাখেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/post_attachments/714f5bcc-42c.png)
সোহা এবং কুণালের সম্পর্ক প্রসঙ্গে সবসময় করিনা মিষ্টি কথা বলেন। আর এবারও তিনি ব্যতিক্রম না। তাই তো দুজনের ছবি শেয়ার করে তিনি বলছেন, সবথেকে পছন্দের দম্পতি এরা আমার। কিন্তু, গল্প এখানেই শেষ না। শ্বশুরবাড়িতে করিনা সকলের সঙ্গেই সম্পর্ক ভাল রেখে চলেন। সেখানেই তাঁকে দেখা গেল সৎ মেয়ে সারার সঙ্গে।
তাঁর ঠাকুমার জন্মদিনের জন্য, বিশেষ পোস্ট পর্যন্ত করেছিলেন তিনি। আর এবার, দেখা গেল সারার সঙ্গে গায়ে গা ঘেঁষে বসে আছেন করিনা। যদিও সারা জানিয়েছিলেন, তাঁর সঙ্গে করিনার সম্পর্ক বেশ অন্যরকম। বাবার বউ হিসেবে না, বরং বন্ধু হিসেবেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই জন্মদিনেও ঠিক তাই দেখা গেল। তাঁর সঙ্গে সঙ্গে তিনি যে সারাকে অনুপ্রাণিত করেন, সইফ কন্যা আগেই জানিয়েছিলেন।
উল্লেখ্য, শর্মিলা ঠাকুর এও জানিয়েছিলেন, যদি কোনোদিন তাঁর বায়োপিক তৈরি হয় তবে, সেটাতে একমাত্র সারা আলি খান কিংবা আলিয়া ভাটকে সবথেকে ভাল মানাবে। নাতনির ছবি দেখে বেশ আনন্দই পান শর্মিলা। অন্যদিকে, ছেলের বউকেও প্রশংসা করতে ভুল হয় না তাঁর। এদিকে, এইসব ছবি দেখে বেশিরভাগ এমনই বলছেন, করিনা কিন্তু শ্বশুরবাড়িতে দারুণ ব্যালেন্স করে চলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us