/indian-express-bangla/media/media_files/2025/09/12/karishma-2025-09-12-10-00-59.jpg)
কী যে হল অভিনেত্রীর...
অভিনেত্রী করিশ্মা শর্মা চলন্ত মুম্বাই লোকাল ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার ঘটে যাওয়া এই ঘটনার পর বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
করিশ্মা লিখেছেন, “গতকাল, চার্চগেটে শুটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেনে উঠেছিলাম। ঠিক তখনই ট্রেন গতি বাড়াতে শুরু করে এবং দেখি আমার বন্ধুরা উঠতে পারছে না। আতঙ্কে আমি লাফ দিয়ে দি। দুর্ভাগ্যবশত মাটিতে পড়ে যাই এবং মাথায়ও আঘাত পাই।” কিন্তু এই কাণ্ড তিনি করতেই বা গেলেন কেন, সেই প্রশ্নই তুলছেন ভক্তরা।
তিনি আরও জানান, “আমার পিঠে ও মাথায় চোট লেগেছে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। ডাক্তাররা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং মাথার আঘাত যাতে গুরুতর না হয় সেজন্য আমাকে একদিন পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমি ভীষণ যন্ত্রণায় আছি, কিন্তু মানসিক শক্তি বিরাট। দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা চাই।”
/indian-express-bangla/media/post_attachments/2025/09/Karishma-Sharma-hospitalised-663855.jpg)
এদিকে, হাসপাতাল থেকে তার এক বন্ধু একটি ছবি শেয়ার করে লেখেন, “বিশ্বাসই হচ্ছে না যে এটা ঘটেছে। আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গেছে, আর কিছুই মনে নেই। আমরা তাকে মেঝেতে অচেতন অবস্থায় পাই এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা এখনো চিকিৎসা করছেন। সবাই ওর জন্য প্রার্থনা করুন। শীঘ্রই সুস্থ হয়ে উঠো প্রিয়।”
উল্লেখ্য, করিশ্মা শর্মা রাগিনী এমএমএস রিটার্নস, পেয়ার কা পঞ্চনামা ২ এবং উজদা চমনসহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us