/indian-express-bangla/media/media_files/2025/11/15/cats-2025-11-15-14-22-51.jpg)
করিশ্মার অর্থাভাব?
Karisma Kapoor Daughter: করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপুরের আনুমানিক ৩০,০০০ কোটি টাকার সম্পত্তিকে কেন্দ্র করে চলা উত্তরাধিকার বিতর্ক যেন আরও জোড়াল হচ্ছে। শুক্রবার দিল্লি হাই কোর্ট মন্তব্য করেছে প্রিয়া সচদেবের বিরুদ্ধে করিশ্মা কাপুরের দায়ের করা মামলার শুনানি যেন 'মেলোড্রামাটিক' না হয়ে ওঠে। বার অ্যান্ড বেঞ্চের একটি রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।
কারিশ্মা কাপুরের সন্তানদের পক্ষে উপস্থিত আইনজীবী মহেশ জেঠমলানি বৈবাহিক ডিক্রির (matrimonial decree) কথা উল্লেখ করেন। যার অধীনে সঞ্জয় কাপুরকে সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করতে হতো। তিনি অভিযোগ করেন যে সামাইরা যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাঁর দুই মাসের বেতন বাকি। জেঠমলানি বলেন, 'সন্তানদের সম্পত্তি ডিফেন্ডেন্ট নম্বর ১ (প্রিয়া কাপুর)-এর হাতে। সুতরাং, দায়িত্ব তাঁরই। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মেয়ের দুই মাসের ফি দেওয়া হয়নি।'
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, মায়ের পর নাম না করে বউদি প্রিয়াকে আক্রমণ বোনের
এর প্রেক্ষিতে প্রিয়া কাপুরের আইনজীবী রাজীব নায়ার এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেন যে সমস্ত দায়িত্ব প্রিয়া পালন করেছেন। তাঁর বক্তব্য, এসব বিষয় মূলত সকলের নজর কাড়ার জন্য আদালতে তুলে ধরা হচ্ছে। শুনানি চলাকালীন বিচারপতি জ্যোতি সিং জানান তিনি অপ্রয়োজনীয় নাটকীয়তা এড়াতে চান।
তাঁর বক্তব্য, 'আমি এই বিষয়ে ৩০ সেকেন্ডও সময় নষ্ট করতে চাই না। এই প্রশ্ন আর আদালতে উত্থাপন হওয়া উচিত নয়। আমি চাই না শুনানিটা মেলোড্রামাটিক হয়ে যাক। এই দায়িত্ব আপনাদের ওপর রাখছি।' আদালত জানায়, ১৯ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা সংক্রান্ত আবেদনের ওপর দ্রুত যুক্তিতর্ক শেষ করার ইচ্ছা রয়েছে।
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, নাম না করে প্রিয়াকে নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা
প্রসঙ্গত, সঞ্জয় কাপুরের মৃত্যুর পরই প্রাক্তন স্ত্রী করিশ্মা এবং তাঁর দুই সন্তানের সঙ্গে প্রিয়ার সন্তানের উত্তরাধিকার নিয়ে বিরোধ শুরু হয়। সামাইরা ও কিয়ান দিল্লি হাই কোর্টে অভিযোগ করেন যে প্রিয়া সঞ্জয়ের উইলে জালিয়াতি করেছেন। তাঁদের দাবি, বাবা বারবার আশ্বস্ত করেছিলেন যে তাঁরা তাঁদের প্রাপ্য অংশ পাবেন কিন্তু ৩০ জুলাই প্রিয়া যে উইল পেশ করেন সেখানে সেই ছিল একেবারে উলটো চিত্র।
আরও পড়ুন সঞ্জয়ের মৃত্যুমাসেই করিশ্মার জন্মদিন, প্রাক্তন স্বামীর অকাল প্রয়াণের পর প্রথম প্রতিক্রিয়া অভিনেত্রীর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us