Nepal Protest: 'হিংসা কখনোই সমাধান নয়', দাউদাউ করে জ্বলছে নেপাল, অস্বস্তিতে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা থেকে যে পর্যটকরা সেখানে আটকে রয়েছেন, তাঁদের ২-৩ দিনের মধ্যে ফিরিয়ে আনা হবে। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বেশ ভাল বলেই দাবি করেছেন কেন্দ্রীয় শাসকদলের অনেকেই।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা থেকে যে পর্যটকরা সেখানে আটকে রয়েছেন, তাঁদের ২-৩ দিনের মধ্যে ফিরিয়ে আনা হবে। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বেশ ভাল বলেই দাবি করেছেন কেন্দ্রীয় শাসকদলের অনেকেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rohit

নেপাল নিয়ে অস্বস্তিতে অভিনেতা...

জ্বলছে নেপাল। উত্তপ্ত পরিস্থিতি সারা দেশজুড়ে। এমনকি, খেয়াল করলে দেখা যাবে সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়েছেন দেশ ছেড়ে। উপপ্রধানমন্ত্রীকে গতকাল পাকড়াও করে মারধোর করা হয়। সেই দেশের নতুন প্রজন্মের তরফে যে এমন এক দিন দেখতে হবে, একথা অনেকেই কল্পনা করতে পারছেন না। রাস্তায় রাস্তায় কারফিউ, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, সারা দেশের বেশিরভাগ জিনিস আজ আগুনের লেলিহান শিখায় ঢাকা পড়েছে। সাংসদ ভবন থেকে নানা জায়গা প্রায় ধ্বংস। 

Advertisment

এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা থেকে যে পর্যটকরা সেখানে আটকে রয়েছেন, তাঁদের ২-৩ দিনের মধ্যে ফিরিয়ে  আনা হবে। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বেশ ভাল বলেই দাবি করেছেন কেন্দ্রীয় শাসকদলের অনেকেই। কিন্তু, নেপাল যখন উত্তপ্ত, তখন দেশে বসে আরেক তারকার মন ভীষণ কাঁদছে। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা নেপালে। সেখানে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। আর এবার, রোহিত সারাফ মুখ খুলেছেন এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে। 

Sanjay Dutt: অজান্তেই সঞ্জয় দত্তের জীবনে বড় ঘটনা, ভক্তের কাণ্ড-কারখানায় হয়রান অভিনেতা

মনীশা কৈরালা- যার পরিবার নেপালের রাজনৈতিক মহলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, তাঁর পরিবার থেকে ২ জন প্রধানমন্ত্রী পর্যন্ত ছিলেন। এমনকি তাঁর শ্বশুরবাড়ির দিকেও সেই কানেকশন বজায় রয়েছে। রোহিত সম্প্রতি বেশ কিছু কাজের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। ভারতে থাকলেও তাঁর মন কাঁদছে নেপালের জন্য। তাঁকে সমাজ মাধ্যমে লিখতে দেখা গেল... 

"নেপালের সকলের প্রতি… আমার চিন্তাভাবনা ও প্রার্থনা তোমাদের সঙ্গেই আছে।" লিখেছেন কাঠমান্ডুতে জন্ম নেওয়া এই অভিনেতা। তিনি আরও যোগ করেছেন, "নিরীহ জীবনের বিনিময়ে কোনো সংগ্রামই গ্রহণযোগ্য নয়। সহিংসতা কখনোই সমাধান হতে পারে না।" অভিনেতা সহমর্মিতা-শান্তির বার্তা দিয়েছেন। এদিকে, বর্তমানে খবর এমনি, সেখানে পশুপতিনাথ মন্দিরেও নাকি লুটপাঠ চালানো হচ্ছে।" 

bollywood Bollywood Actor Nepal Youth Protest