Katrika-Vicky welcomes baby: ৪২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ, সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা

সম্প্রতি এক ভাইরাল রেডিট পোস্টে দাবি করা হয়, ক্যাটরিনা ও ভিকি ইতিমধ্যেই তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন, তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সঠিক দিনের অপেক্ষায় ছিলেন তারা। ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি।

সম্প্রতি এক ভাইরাল রেডিট পোস্টে দাবি করা হয়, ক্যাটরিনা ও ভিকি ইতিমধ্যেই তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন, তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সঠিক দিনের অপেক্ষায় ছিলেন তারা। ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
katrina

কী হল তাঁদের?

Katrina Kaif and Vicky Kaushal: বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রথম সন্তান যে এসে গিয়েছে, সেই ঘোষণা করেছেন। ৭ নভেম্বর, শুক্রবার এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।

Advertisment

এর আগে, ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা ও ভিকি একটি বিশেষ ছবি পোস্ট করে জানান, যে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ৪২ বছর বয়সে মাতৃত্ব গ্রহণের কারণে ক্যাটরিনার গর্ভাবস্থা বিশেষভাবে আলোচনায় আসে এবং আজ এও প্রমাণিত যে, বয়স মাতৃত্বের পথে কোনো বাধা নয়।

Sulakshana Pandit Death: প্রেমে প্রত্যাখ্যান, মানসিক আঘাত অসহ্য হয়ে ওঠে, কাকে এতটা ভালবেসেছিলেন সুলক্ষণা?

Advertisment

গত কয়েক মাস ধরে ক্যাটরিনার গর্ভাবস্থা নিয়ে নানা জল্পনা চলছিল। এক ভাইরাল ছবিতে তাঁর বেবি বাম্প দেখা গিয়েছিল, যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেকে ধারণা করেছিলেন, সন্তানের জন্ম অক্টোবর বা নভেম্বরে হতে পারে। সন্তান আসার সুখবর নিজের সমাজ মাধ্যমে লিখেছেন। তাঁদের পোস্টে লেখা ছিল, "আমাদের আনন্দের ছোট্ট পুঁটুলি এসে গেছে। অপরিসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।" 

কিছুদিন আগেই ক্যাটরিনা তাঁর দেওর সানি কৌশলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, ইনস্টাগ্রামে লিখেছিলেন, “শুভ জন্মদিন @sunsunnykhez। আশা করি এই বছর জীবনের সেরা জিনিসগুলো তোমার জীবনে আসুক।” সানি উত্তরে লিখেছিলেন, “ধন্যবাদ। খুব শিগগিরই সেরা জিনিসটি আসছে,” যা ইঙ্গিত দিয়েছিল নতুন অতিথির আগমনের।

Keerthy Suresh: '৮ ঘণ্টার শিফটেও বিশ্রাম মেলে না', কঠোর বাস্তবতা শোনালেন কীর্তি সুরেশ

সম্প্রতি এক ভাইরাল রেডিট পোস্টে দাবি করা হয়, ক্যাটরিনা ও ভিকি ইতিমধ্যেই তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন, তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সঠিক দিনের অপেক্ষায় ছিলেন তারা। ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের ভালোবাসার গল্প সবসময়ই বলিউডে আলোচিত। নতুন সন্তানের আগমনে ভক্তরা আনন্দে ভাসছেন।

২০১৯ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা মাতৃত্ব সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, "আমি চাই আমার সন্তানরা মা-বাবা দুজনের সঙ্গেই বড় হয়ে উঠুক। ছোটবেলায় আমি বাবার মতো একজন ব্যক্তিত্ব ছাড়াই বড় হয়েছি, এটা এক ধরনের শূন্যতা তৈরি করে। যেসব মেয়ের জীবনে একজন শক্তিশালী পিতৃত্বের উপস্থিতি থাকে, তারা মানসিকভাবে আরও দৃঢ় হয়। আমি চাই আমার সন্তানরা সেই ভালোবাসা ও সুরক্ষা অনুভব করুক।" 

katrina kaif Vicky Kaushal Katrina Kaif and Vicky Kaushal