/indian-express-bangla/media/media_files/2025/11/07/katrina-2025-11-07-11-46-17.jpg)
বাড়ি ফিরলেন ক্যাটরিনা
Katrina Kaif Discharged From Hospital: আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে মা হওয়ার সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা কইফ। ১৪ নভেম্বর সাতদিন পর রাজপুত্রকে নিয়ে বাড়ি ফিরলেন নিউলি মাম্মি। সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানির লেন্সে ধরা পড়েছে সেই বিশেষ মুহূর্ত। শুক্রের সকালে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় ক্যাটরিনাকে। ছোট্ট সোনার সঙ্গে বাড়ির পথে রওনা হওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। ২০২১ সালে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের চার বছর পর সন্তান সুখ লাভ করলেন তারকা দম্পতি। নতুন সদস্যকে ঘিরে দুই পরিবারে এখন খুশির মরশুম সে কথা বলাই বাহুল্য।
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী ক্যাটরিনা কইফের বেবি বাম্প আগলে পরিবারে নতুন সদস্যের অপেক্ষায় সিলমোহর দিয়েছিলেন ভিকি কৌশল। আনুষ্ঠানিকভাবে ক্যাটরিনার প্রেগন্যান্সির খবর ঘোষণা করতেই শুভেচ্ছায় ভেসেছেন নতুন বাবা-মা। দুই থেকে তিন হওয়ার প্রহর গোনার অবসান ঘটেছে গত ৭ নভেম্বর। সন্তানসম্ভবা থাকাকালীন আনন্দ জাহির করে দম্পতি লিখেছিলেন, 'আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জার্নি শুরু হচ্ছে। আমাদের হৃদয় জুড়ে এখন শুধুই আনন্দ।'
আরও পড়ুন 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার
বিয়ের পর বহুবার ক্যাটরিনা কইফের অন্তঃসত্ত্বা গুঞ্জন হয়ে উঠেছে পেজ ৩-এর হট কেক। যদিও প্রতিবারই মন ভেঙেছে ক্যাট ভক্তদের। তবে প্রেগন্যান্সির গুঞ্জনে সিলমোহর দিতেই খুশি হয়েছিল জুটির ভক্তরা। তারকা দম্পতি সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত সংযত। ডিউ ডেট যত এগিয়ে এসেছিল ক্যাটরিনা মুম্বইয়ের বাড়িতেই পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় খুব একটা বাড়ির বাইরেও দেখা যায়নি ভিকি ঘরনিকে। এমনকী প্রেগন্যান্সি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু খোলসা করেননি।
তবে বেশ কিছু সেলেব প্যাপ তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাড়ির বারান্দায় বসে থাকা ক্যাটরিনার কিছু ছবি ফাঁস করে দিয়েছিলেন। যেখানে উঁকি মারছিল তাঁর বেবি বাম্প। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেলেব পাপারাজ্জিরা সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই রুদ্রমূর্তি ধারণ করেছিলেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। কাউকে তোয়াক্কা না করে প্যাপেদের ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছিলেন। কারও অনুমতি ছাড়া অন্দরমহলের ছবি ফাঁস করা দ্বন্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছেন সোনাক্ষী।
আরও পড়ুন 'পাক্কা ক্রিমিনাল', ক্যাটরিনার গোপন ছবি ফাঁস করতেই ফুঁসে উঠলেন সোনাক্ষী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us