Kaushambi Chakraborty: 'না ফেরার দেশে ভাল থেকো...', মাতৃবিয়োগের বছর ঘুরতেই কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ কৌশাম্বী

Kaushambi Chakraborty Grand Mother Death: মাকে হারানোর বছর ঘুরতেই ফের প্রিয়জনকে হারালেন কৌশাম্বী চক্রবর্তী। দিদার মৃত্যুতে আরও একবার ভেঙে পড়লেন অভিনেত্রী।

Kaushambi Chakraborty Grand Mother Death: মাকে হারানোর বছর ঘুরতেই ফের প্রিয়জনকে হারালেন কৌশাম্বী চক্রবর্তী। দিদার মৃত্যুতে আরও একবার ভেঙে পড়লেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
cats

দিদাকে হারালেন কৌশাম্বী

Kaushambi Chakraborty Dida: ২০২৪-এর জুন মাসে মাকে হারিয়েছেন টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। বিয়ের কয়েক মাসের মধ্যেই মা-কে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। মাতৃবিয়োগের বছর ঘুরতেই এবার দিদার মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সকলের সঙ্গে ভাগ করেছেন কৌশাম্বী। তারাদের দেশে দিদা যেন ভাল থাকে সেই প্রার্থনাই করেছেন আদৃত ঘরনি। কমেন্ট বক্সে কৌশাম্বীকে সান্ত্বনা দিয়েছেন সতীর্থ থেকে অনুরাগীদের একাংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে কৌশাম্বীর সঙ্গে যোগাযোগ করা হয়। 

Advertisment

আরও পড়ুন আদৃতের কোলে ছোট্ট গোলুমলু লক্ষ্মীছানা, প্রথম বিবাহবার্ষিকীর আগেই চুপিসারে মা হলেন কৌশাম্বী?

Advertisment

তিনি জানান, বুধবার দিদা গত হয়েছেন। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮০-র বেশি। ধারাবাহিকের শুটিং চলার ফাঁকেই কথা বললেন কৌশাম্বী। সোশ্যাল মিডিয়ায় গল্পের বই হাতে দিদার একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা, 'না ফেরার দেশে ভাল থেকো দিদা।' কমেন্ট বক্সেও কৌশাম্বীর পরিচিতরা তাঁর দিদার আত্মার শান্তি কামনা করেছেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় কৌশাম্বী। সুখ-দুঃখের মুহূর্তগুলো সকলের সঙ্গে শেয়ার করেন। উল্লেখ্য, মাতৃবিয়োগের খবরও সমাজমাধ্যমে জানিয়েছিলেন কৌশাম্বী।

আরও পড়ুন শুটিং থেকে ছুটি, প্রথম বিবাহবার্ষিকী কী ভাবে উদযাপন করছেন আদৃত-কৌশাম্বী?

২০২৪-এর ৯ মে আদৃত রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ধুমধাম করে হয় বিয়ের অনুষ্ঠান। তারপর হানিমুন, জামাইষষ্ঠী, বিয়ের পর পরস্পরের প্রথম জন্মদিন পালন সব মিলিয়ে সুখের সংসার। প্রথম পুজোর আনন্দও হাতে হাত রেখে উপভোগ করেছেন। কিন্তু, বিজয়া দশমীর দিন মা দুর্গাকে বরণের সময় মায়ের স্মৃতিতে ভেসেছিলে অভিনেত্রী। তিনি লিখেছিলেন, 'মায়েরা কোথাও যায় না। সবসময় আমাদের সঙ্গেই থাকে।' কৌশাম্বী এখন ছোটপর্দার দুঁদে খলনায়িকা। এই মুহূর্তে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয় করছেন।

আরও পড়ুন সাবেক সাজে মাকে বরণ কৌশাম্বীর, বিয়ের পর প্রথম বিজয়া দশমীতে কেন মন ভারাক্রান্ত আদৃত ঘরনির?

Kaushambi Chakraborty