Subhashree Ganguly: কনকনে ঠান্ডায় ডাবিংয়ে শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ওয়েটিং রুম’-এ নারীশক্তি!

হাতে রক্তাক্ত ছুরি, মুখে রক্তের ছোপ এবং জলে ভেজা চোখ, তবে সেই চোখে রয়েছে প্রতিশোধের আগুন। শুভশ্রীর এমন লুক আগে কখনও দেখেননি তাঁর ভক্ত অনুরাগীরা।

হাতে রক্তাক্ত ছুরি, মুখে রক্তের ছোপ এবং জলে ভেজা চোখ, তবে সেই চোখে রয়েছে প্রতিশোধের আগুন। শুভশ্রীর এমন লুক আগে কখনও দেখেননি তাঁর ভক্ত অনুরাগীরা।

author-image
Naikun Nessa
আপডেট করা হয়েছে
New Update
Shubhasree

'ওয়েটিং রুম'-এর ডাবিংয়ে শুভোশ্রী

কনকনে ঠাণ্ডার সকালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেল নতুন ছবির ডাবিংয়ে। নতুন বছরে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি ‘ওয়েটিং রুম’ (Wating Room)। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা করা শেষে মুক্তিপ্রাপ্ত ছবি দেব-শুভশ্রী জুটি ধূমকেতু (Dhumketu) দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলে। তারপর থেকে দর্শকরা মুখিয়ে আছেন যে ফের কবে আবার দেব-শুভশ্রীকে বড় পর্দায় একসঙ্গে দেখতে পাবে। তবে তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখতে পাওয়ার গুঞ্জনের মধ্যেই নতুন বছরে শুভশ্রীকে (Subhashree Ganguly) বড় পর্দায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ওয়েটিং রুম' সিনেমায় মুখ্য চরিত্রে। ছবিটি নতুন বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই শুটিং শেষে এই হাড়হিম করা ঠাণ্ডার সকালেও ডাবিংয়ের কাজে ব্যস্ত অভিনেত্রী। 

Advertisment

আরও পড়ুন: জানুয়ারিতেই বাংলা ছবির বড় রিলিজ, মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, টেক্কা দেবে প্রজাপতি-২ কেও?

‘ওয়েটিং রুম’ ছবিতে (Waiting Room Movie) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লুক দেখে চমকে উঠেছেন দর্শকরা। সম্পূর্ণ একটি ভিন্ন চরিত্রে শুভশ্রীকে দেখা গিয়েছে  হাতে রক্তাক্ত ছুরি, মুখে রক্তের ছোপ এবং জলে ভেজা চোখ, তবে সেই চোখে রয়েছে প্রতিশোধের আগুন। শুভশ্রীর এমন লুক আগে কখনও দেখেননি তাঁর ভক্ত ও অনুরাগীরা। সিনেমাটি মূলত একটি সোশ্যাল ড্রামা যেখানে ফুটে উঠবে দিপা নামের এক নারীর জীবন সংগ্রাম ও আবেগঘন যাত্রাপথ। যার জীবনের ২৫ বছরের সফর ফুটে উঠবে গল্পে। সব মিলিয়ে অন্যরকম স্বাদের সিনেমা ওয়েটিং রুম আসতে চলেছে। 

আরও পড়ুন: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন?

‘ওয়েটিং রুমে’র শুটিং শুরু হয়েছে গতবছর ২২ অক্টোবর থেকে। শুভশ্রীর পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, অন্যনা বন্দোপাধ্যায়, রেশ্মি সেন সহ আরও অনেককে। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত। কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন, “এই ছবিটি নারীশক্তির উদযাপন। এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। যেখানে রয়েছে সামাজিক বার্তাও। আর এই চরিত্রে শুভশ্রী ছাড়া কাউকে ভাবতেই পারিনি। ওর মধ্যে মাতৃত্ববোধ আছে, নিষ্ঠা আছে, আগ্রহ আছে যা এই ছবির জন্য একদম প্রয়োজনীয়।”

entertainment Kaushik Ganguly Entertainment News Today Waiting Room Movie