Kaushik Sen: এই বয়সেও ‘চালিয়ে যাচ্ছেন’ কৌশিক! স্ত্রীর রসিক মন্তব্যে চর্চা

অন্যদিকে, তাঁর স্ত্রী রেশমি সেন, তিনিও ভঅিনয় জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তবে, কৌশিক সেন যেহেতু সমাজ মাধ্যমে একেবারেই আগ্রহ রাখেন না, তাঁকে সাধারণত রেশমি এবং ঋদ্ধি সেনের প্রোফাইলে...

অন্যদিকে, তাঁর স্ত্রী রেশমি সেন, তিনিও ভঅিনয় জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তবে, কৌশিক সেন যেহেতু সমাজ মাধ্যমে একেবারেই আগ্রহ রাখেন না, তাঁকে সাধারণত রেশমি এবং ঋদ্ধি সেনের প্রোফাইলে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
reshmi

যা বললেন রেশমি?

বাংলা সিনে-ইন্ডাস্ট্রির বুকে, কৌশিক সেনের নাম উল্লেখযোগ্য। সিনে ইন্ডাস্ট্রি ছাড়াও থিয়েটারের মঞ্চে তিনি বেশি সাবলীল। তাঁর গোটা পরিবার, অভিনয় জীবনে নানা ধরণের কাজের সঙ্গে সঙ্গে প্রশংসা পেয়েছেন। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, তাঁর মা চিত্রা সেন, এই বয়সেও অভিনয় থেকে দূরে সরেননি। 

Advertisment

অন্যদিকে, তাঁর স্ত্রী রেশমি সেন, তিনিও ভঅিনয় জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তবে, কৌশিক সেন যেহেতু সমাজ মাধ্যমে একেবারেই আগ্রহ রাখেন না, তাঁকে সাধারণত রেশমি এবং ঋদ্ধি সেনের প্রোফাইলে নানা পোস্টে দেখা যায়। সেই কারণেই কি রেশমিকে সমাজ মাধ্যমে ফলো করেন অনেকেই? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেরকম কিছুই বলতে শোনা গেল তাঁকে। 

স্প্লিটসভিলা ৭–এর মায়াঙ্ক পাওয়ার আর নেই, শোকে স্তব্ধ ভক্তরা

কৌশিকের সঙ্গে ঘর বেঁধেছিলেন বেশ অল্প বয়সেই। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল অনেকদিনের। কিছুদিন আগেই ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তাঁরা। সেই প্রেক্ষিতে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন রেশমি। সেখানেই এক ব্যক্তির বলা উচিত এক রমণীর মন্তব্যে হেসে খুন রেশমি। তাঁকে বলতে শোনা গেল... 

Advertisment

"আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে যে ছবি আপলোড করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছিলেন, আপনাকে ফলো করা, কৌশিক স্যারকে দেখা। কিন্তু, তাঁর পাশে আপনাকে দেখাটা আরও সমস্যাদায়ক, কষ্ট দেয়।" এই বলেই হেসে ফেলেন রেশমি। তাঁর স্বামী যে এই বয়সেও চালিয়ে যাচ্ছেন, সেই নিয়েও রসিকতা করেছেন তিনি। 

Govinda: কুণ্ডলিতে দু’টি বিয়ের যোগ! 'সুনীতাকে প্রস্তুত থাকতে হবে', বিতর্কিত মন্তব্যে ফের চর্চায় গোবিন্দা

কিন্তু, কৌশিক সেন কি এসব বিষয় সঠিকভাবে নেন? আদৌ মজা করেন? রেশমির কথায়, "আমি তো ওকে স্পোর্টিংলি বলি, যে তুমি তো এই বয়সেও চালিয়ে যাচ্ছ। আর ও আনন্দের সঙ্গেই বিষয়টাকে নেয়।" 

Kaushik Sen Reshmi Sen Entertainment News Today