/indian-express-bangla/media/media_files/2025/11/27/noname-2025-11-27-17-38-26.png)
কী বলছেন কীর্তি?
হালে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ, যিনি ৮ ঘণ্টার শিফট নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন। দীপিকা পাড়ুকোন কিছুদিন আগে বলিউডে ৮ ঘণ্টার শিফট চালুর দাবি করার পর, কীর্তি এবার অভিনেতাদের বাস্তব সময়সূচী ব্যাখ্যা করেন। হায়দরাবাদে নিজের নতুন ছবি রিভলভার রিটার-এর প্রচারে তিনি জানান, ৮ ঘণ্টা কাজের আদর্শ শিডিউলেও, একজন অভিনেতা পর্যাপ্ত ঘুমনোর সময় পান না।
কীর্তির ব্যাখ্যা, সকাল ৯টার শুট থাকলে তাকে সকাল ৫:৩০ টায় উঠতেই হয়। লোকেশন পৌঁছানো, শুটিং শেষে বাড়ি ফেরা, পোশাক পরিবর্তন, ব্যায়াম ও খাবার- সব মিলিয়ে ঘুমের সময় মাত্র ৬ ঘণ্টাতেই সীমাবদ্ধ থাকে। তিনি বলেন, “আমরা বলি ৮ ঘণ্টার ঘুম জরুরি, কিন্তু বাস্তবে ৬ ঘণ্টাও পাওয়া যায় না।”
Tanjin Tisha: কলকাতার সিনেমা ছেড়ে আমেরিকা যাত্রা, তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
তিনি জানান, হিন্দি ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে প্রায়ই ১২ ঘণ্টার শিডিউল চলে। কীর্তি বিশেষভাবে আলোকপাত করেন ফিল্ম ক্রুদের দিকে- বিশেষত লাইটম্যানদের, যারা সবচেয়ে আগে সেটে আসেন এবং সবার শেষে বের হন। তাঁর মতে, কেরালার বহু টেকনিশিয়ান মাত্র ২-৩ ঘণ্টা ঘুমেই কাজ চালান, যদিও ঘুম, খাবার বা ব্যায়ামের মতোই গুরুত্বপূর্ণ। কীর্তির দাবি, তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রি, ৮ ঘণ্টার শিফট প্রাতিষ্ঠানিক করার ব্যাপারে তুলনামূলকভাবে এগিয়ে আছে, বিশেষত অভিনেতাদের ক্ষেত্রে।
এর আগে দীপিকা পাড়ুকোনও ২০২২ সালে এক সাক্ষাৎকারে ফিল্ম ক্রুদের জন্য স্বাস্থ্যকর কাজের পরিবেশের পক্ষে মত দেন। দীপিকার কথায়, যথেষ্ট বিশ্রাম পেলে শিল্পী ও কলাকুশলীদের কর্মক্ষমতা বাড়ে, কাজের গতি ও মান দুটোই উন্নত হয়। পাশাপাশি তিনি ওভারটাইমের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
SRK-Salman: 'হাত কেটে দেব ওর', প্রকাশ্যেই হুমকি! পাশে দাঁড়ালেন শাহরুখ-সলমন
দীপিকার ৮ ঘণ্টার শিফট নিয়ে আলোচনা আরও জোরদার হয় যখন তিনি স্যান্ডীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট থেকে বেরিয়ে আসেন এবং পরবর্তীতে জানা যায় যে তিনি আর কাল্কি 2898 এডি–র অংশ নন। আগামী বছর সিদ্ধার্থ আনন্দের কিং ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাঁকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us