Dev-Khadaan 2: স্ক্রিনিং কমিটির ষড়যন্ত্র, 'খাদান ২' নিয়ে অবশেষে বড় আপডেট দিলেন দেব

প্রসঙ্গে, দেব বছরের তিন সময় তিনটে ছবি রিলিজ করেন। সেখানে সামনের বছর পুজোয় নাকি দেবকে ছবি রিলিজ করতে বারণ করা হয়েছে। যদিও, কেন তিনি ছবি নিয়ে আসতে পারবেন না, সেই সাপেক্ষে ২টি কারণ জানতে চেয়েছেন।

প্রসঙ্গে, দেব বছরের তিন সময় তিনটে ছবি রিলিজ করেন। সেখানে সামনের বছর পুজোয় নাকি দেবকে ছবি রিলিজ করতে বারণ করা হয়েছে। যদিও, কেন তিনি ছবি নিয়ে আসতে পারবেন না, সেই সাপেক্ষে ২টি কারণ জানতে চেয়েছেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dev

কী বলছেন দেব?

গতকাল বছর শুরুর প্রথম দিনেই, একঝাক বাংলা ছবির ঘোষণা করেন প্রযোজকরা। এবছর যেমন উইন্ডোজের ২৫ বছর উপলক্ষে তাঁরা নানা ধরণের ছবি নিয়ে আসছেন। তেমনই জিৎ আসছেন নতুন ছবি নিয়ে। তবে, দেবের তরফে দর্শক একটু বেশি আশাই রেখেছিলেন।

Advertisment

দেব গতকাল প্রথম ঘোষণা করেন তাঁর ২টি ছবির। অভিনেতা তাঁর জন্মদিনের দিন-ই জানিয়েছিলেন পদ্মশ্রী করিমুল হকের জীবনী নিয়ে তিনি ছবি বানাচ্ছেন। ছবির নাম বাইক অ্যাম্বুলেন্স দাদা। এটি তাঁর পঞ্চাশ তম ছবি। তবে, তারপরেই তিনি জানালেন, এই বছর টনিক ২ আসছে। ২৫-এর ডিসেম্বরে তিনি প্রজাপতি ২ দেখালেন দর্শকদের। জানিয়েছিলেন, এই ছবি একেবারেই প্রজাপতি ছবির সিকুয়াল না, অন্য গল্প। 

Bengali Cinema 2026: উইন্ডোজের ২৫ বছর, দেব-জিৎ-প্রসেনজিৎ থেকে মিমি! ২০২৬-এ জমজমাট বাংলা সিনেমা

অন্যদিকে, খেয়াল করলে দেখা যাবে টনিক ২- একেবারেই নতুন গল্প। এতে আগের গল্পের কোনও  প্রভাব নেই। তবে, সব দর্শক এই অপেক্ষাতেই ছিলেন, যে এবছর হয়তো খাদান ২ আসবে। এই ছবি ২৪-এর ডিসেম্বরে আলোড়ন ফেলে দেয়। ফলে, অনেকেই যেন অপেক্ষা করছিলেন এবছর সময় থাকতে দেব এই ছবির ঘোষণা করবেন। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও যখন দেব তা করলেন না, অনেকেই আশায় জল ঢালেন। 

প্রসঙ্গে, দেব বছরের তিন সময়  তিনটে ছবি রিলিজ করেন। সেখানে সামনের বছর পুজোয় নাকি দেবকে ছবি রিলিজ করতে বারণ করা হয়েছে। যদিও, কেন তিনি ছবি নিয়ে আসতে পারবেন না, সেই সাপেক্ষে ২টি কারণ জানতে চেয়েছেন। কিন্তু, ভক্তদের মনের কথা জানতে পেরেই দেব গতকাল রাতেই বড় ঘোষণা করেছেন। তিনি খাদানের পার্ট ২ আসবে, একথা আগেই জানিয়েছিলেন। আর গতকাল রাতে, খাদানের আরেক প্রযোজক নিসপাল সিং এর হাতে হাত ধরেই জানিয়ে দিলেন আসল কথা। 

Shah Rukh Khan: ‘ভারতে থাকার অধিকার নেই’, কেকেআরে মুস্তাফিজ! শাহরুখ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

সেই ছবির ক্যাপশনে তিনি লিখছেন, "শান্ত থাকুন বন্ধুরা! KHADAAN 2 নিয়ে আপনাদের উত্তেজনা আমরা পুরোপুরি বুঝতে পারছি। এবং বিশ্বাস করুন, আমরাও ঠিক ততটাই রোমাঞ্চিত। তবে ভালো জিনিসের জন্য একটু সময় লাগেই। আমরা কাজ করে চলেছি, তাই ধৈর্য রাখুন—আপনাদের অপেক্ষা যে সার্থক হবে, সে বিষয়ে আমরা নিশ্চিত। এই বছরই আবার আমরা একসঙ্গে আসছি—আরও শক্তিশালী, আরও সাহসী রূপে।" আর এতেই খুশি দেব ভক্তরা। তাঁদের আনন্দ যেন ধরছে না।   

Dev Entertainment News Today