Kharaj Mukherjee Exclusive: আমার বউমা ভীষণ শাশুড়ি ন্যাওটা, দুজনে মিলে একটা দল তৈরি করেছে: খরাজ মুখোপাধ্যায়

Kharaj Mukherjee Son Wedding: পার্থ ভৌমিকের বোন অঙ্কনা দাস (রোজা) গাঁটছড়া বাঁধছেন খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহুর সঙ্গে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় বিহু-রোজার প্রেম, বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বললেন খরাজ মুখোপাধ্যায়।

Kharaj Mukherjee Son Wedding: পার্থ ভৌমিকের বোন অঙ্কনা দাস (রোজা) গাঁটছড়া বাঁধছেন খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহুর সঙ্গে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় বিহু-রোজার প্রেম, বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বললেন খরাজ মুখোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
New Update
cats

খরাজ মুখোপাধ্যায়

আমার ছেলে মিউজিশিয়ান। এখন মুম্বইয়ে থাকে, প্রীতমের টিমে বাজায়। এছাড়়াও  প্রচুর ওয়েস্টার্ন-ক্লাসিক্যাল মিউজিক তো আছেই। রঞ্জিত ব্যারোট, লুইস ব্যাঙ্কসের মতো গুণী ব্যক্তিদের সঙ্গেও কাজের সুযোগ পেয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সমানতালে কাজ করে চলেছে। এবার সমাজিক বিয়ের পালা। আংটি বদল তো আগেই সেরে ফেলেছে। আমাদের বউমা অঙ্কনা দাস খড়দহের মেয়ে। পার্থবাবু (পার্থ ভৌমিক) ওঁর দাদা আর বাবাকে বাচ্চু দা বলে সকলের কাছে খুবই পরিচিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অঙ্কনা (রোজা) আর বিহুর পরিচয়। রোজাদের একটা ব্যান্ড ছিল। সেখানে বিহু-কে বাজানোর জন্য প্রস্তাব দেয়। ও রাজি হয়, এরপর ওদের চারজনের ব্যান্ড মোকসা কলকাতা ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 

Advertisment

ওঁরা বিভিন্ন জায়গায় শো করত। প্রত্যেকবার শো করতে গিয়ে রোজার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। তখন আমার স্ত্রী একদিন ওকে বলল, রোজ এত রাত হচ্ছে, আমাদের বাড়ি থেকে যাও। তখন এখানেই একটা ঘরে রোজা থাকত আর বাকি তিনবন্ধু অন্য ঘরে। সকালে একসঙ্গে চা খেয়ে রোজা আবার বাড়ি চলে যেত। কিন্তু, ওই যে আত্মীয়স্বজনদের বাঁকা নজর! তাঁরা বলতে শুরু করল, এবার তো বিয়েটা সেরে ফেললেই ভাল। তখন ওঁদের রেজেস্ট্রি হল। এরপর বিহু আমাদের বাড়ির পাশেই একটা ফ্ল্যাট আর রোজা একটা ব্যাটারি গাড়ি কিনল। দুজনে ওই বাড়িতেই কম-বেশি থাকত, কখনও আবার রোজা বাড়ি যেত। 

তখন আমরাও বললাম এবার সোশ্যাল ম্যারেজটা করে নিলেই ভাল হয়। বিয়ের চিন্তাভাবনা চলছে সেই মুহূর্তে বিহুর ব্যস্ততা খুব বেড়ে যায়। আজ করছি-কাল করছি করতে করতে অবশেষে ২৫ নভেম্বর সামাজিক বিয়ে সম্পন্ন হতে চলেছে। আমরা যখন সবাই মিলে চেপে ধরলাম তখন এই ২৫ তারিখটা ফাইনাল হল। এদিকে আমার বউমা এখন নিজের একটা ব্যবসা চালু করেছে, ছেলে ওদিকে গানবাজনা নিয়ে ব্যস্ত। বিয়ের তারিখ ঠিক হওয়ার পরও ওঁরা এবার বলতে শুরু করে এভাবে কাজের মধ্যে বিয়ে করা সম্ভব? 

Advertisment

আরও পড়ুন  'অন্ধকারে সাদা শাড়ি পরে দিদা দাঁড়িয়ে', খরাজের জীবনের হাড়হিম করা ভয়ের ঘটনা শুনলে রাতের ঘুম উড়ে যাবে

রবিবার বিহু কলকাতা ফিরে আইবুড়ো খেয়েছে। সোমবার নান্দিমুখ হয়েছে আর মঙ্গলে বিয়ে। ২৭ তারিখ বাড়িতে ঘরোয়া বউভাত হবে আর ২৮-এ সকলকে নিয়ে রিসেপশন। ২৯ তারিখেই আবার বাইরে চলে যাবে শো করতে। আমার বউমা এদিকে আবার ভীষণ শাশুড়ি ন্যাওটা। দুজনে একটা দল তৈরি করেছে, একরকম কথা বলে। তবে খুব দায়িত্ববান। 

আরও পড়ুন 'ওঁর একটা রেস্তোরাঁ খোলার ইচ্ছে ছিল', চিত্রগ্রাহক ভিকির অকাল মৃত্যুতে স্মৃতিচারণ খরাজের

আমাদের দেশের বাড়ির দুর্গাপুজোর পুরো দায়িত্বটা নিজে সামলায়। ২০১৪ থেকে ওঁদের আলাপ, প্রায় ১১ বছরের সম্পর্ক। আমার ছোট শ্যালক বিয়ের যাবতীয় দায়িত্ব সামলে নিয়েছে। আমি তো কাজের ব্যস্ততায় সেভাবে থাকতে পারিনি। বিহুর ছোটমামার জামাকাপড়ের দোকান। প্রতিটি আত্মীয়কে সুন্দর পোশাক দিয়েছে। আমি তো অতিথির মতো কাজ মিটিয়ে দু-দিন আগে বাড়ি এসেছি। ছেলের বিয়ে দিয়ে নিশ্চিন্ত। 

আরও পড়ুন প্রস্থেটিক মেকআপে মুখের ভোলবদল! অক্ষয়ের ক্যামেরায় কী ভাবে ধরা পড়লেন খরাজ?

সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখন
 

Kharaj Mukherjee