/indian-express-bangla/media/media_files/2025/11/23/khesari-2025-11-23-11-01-28.png)
গানে গানে ভাইরাল খেসারী...
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আবারও ঝড় তুলেছেন সুপারস্টার খেসারি লাল যাদব। তাঁর নতুন গান ‘লাগেলু নাগিন জাইসে’ মুক্তি পাওয়া মাত্রই সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গেছে। খেসারির শক্তিশালী নাচ, এনার্জেটিক পারফরম্যান্স এবং মন ছুঁয়ে যাওয়া গানের ডেলিভারি আবারও ভক্তদের মাতিয়ে তুলেছে। বিশেষ করে ভিডিওতে দেখা নজরকাড়া ড্যান্স সিকোয়েন্স ইতিমধ্যেই লাখো ভিউ ছাড়িয়ে গেছে।
সম্প্রতি খেসারি লাল যাদব রাজনীতিতে পা রেখেছিলেন এবং বিহারের ছাপড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনী ফলাফল তাঁর পক্ষে যায়নি। কিন্তু পরাজয়ের হতাশা ঝেড়ে ফেলে তিনি দ্রুত তাঁর ‘মেইন জোন’-এ ফিরে এসেছেন- আর সেটাই তাঁর চলচ্চিত্র ও সঙ্গীতের জগৎ। বহুদিন পর খেসারিকে তাঁর আগের সেই পরিচিত এনার্জেটিক স্টাইলে দেখে ভক্তরা উচ্ছ্বাসে ভরপুর।
Harman Sidhu: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ল তরুন শিল্পীর, কে এই ৩৭ বছরের জনপ্রিয় গায়ক?
নতুন গান ‘লাগেলু নাগিন জাইসে’-এ খেসারির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ভোজপুরির জনপ্রিয় গায়িকা শিল্পী রাজ। দুজনের কণ্ঠের সমন্বয় দারুণ জমে গেছে এবং গানে নতুন মাত্রা যোগ করেছে। গানটির কথার দায়িত্বে ছিলেন ছোটু যাদব (সুরজিৎ) এবং সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার আর্য শর্মা। শক্তিশালী বিট, আকর্ষণীয় সুর এবং মজাদার লিরিক্স সব মিলিয়ে গানটি দ্রুতই শ্রোতাদের মন জয় করছে।
ভিডিওতে খেসারি লালের বিপরীতে দেখা গেছে প্রতিভাবান মডেল ও অভিনেত্রী সমিতা গিরিকে। তাঁদের মনোমুগ্ধকর রসায়ন, একসঙ্গে নাচ এবং স্ক্রিন প্রেজেন্স নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দর্শকরা বিশেষভাবে প্রশংসা করছেন তাঁদের জুটি এবং ভিডিওর উচ্চমানের ভিজ্যুয়াল উপস্থাপনা।
Miss Universe 2025: মিস ইউনিভার্স মঞ্চে আবারও ভারত ব্যর্থ, ফিরে দেখা তিন বিজয়ীর গৌরব গাঁথা
এই গানটি ২০ নভেম্বর ২০২৫-এ GMJ – Global Music Junction Bhojpuri ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। রিলিজ হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই ভিডিওর কমেন্ট সেকশন ভরে উঠেছে প্রশংসায়। ভক্তরা লিখছেন- “খেসারির আসল রঙ আবার ফিরে এসেছে”, “সমিতার সঙ্গে ওর জুটি দারুণ!”, “গানটা এক্কেবারে ভাইরাল ম্যাটেরিয়াল।” খেসারি লাল যাদবের এই নতুন গান আবারও প্রমাণ করেছে-তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এন্টারটেইনারদের একজন, এবং তাঁর প্রতিটি রিলিজই সহজেই ট্রেন্ডে উঠে আসে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us