/indian-express-bangla/media/media_files/2026/02/28/koel-mallick-2026-02-28-09-14-19.jpg)
অভিনেত্রী থেকে নেত্রী!
অভিনেত্রী থেকে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick)। সকলকে চমকে দিয়ে কোয়েলকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এতদিন অভিনয় জগতেই নিজেকে সীমাবদ্ধ রাখা কোয়েলের এই নতুন অধ্যায় নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর চর্চা।
দীর্ঘদিনের অভিনয় জীবনে কোয়েল মল্লিক কখনও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হননি। যদিও তিনি বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর স্নেহধন্যা হিসেবে পরিচিত। সেই কারণেই অনেকের মতে, তৃণমূলের তরফে তাঁর নাম ঘোষণার মধ্যে বিশেষ রাজনৈতিক বার্তা রয়েছে।
এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কোয়েলের ভক্তদের একাংশ তাঁর নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যে অভিনেত্রী এতদিন রাজনীতির বাইরে ছিলেন, তিনি হঠাৎ করে কেন সংসদের উচ্চকক্ষে যেতে চলেছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক ছিলেন কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে (Nispal Singh Rane)। সেই সময় থেকেই অনেকেই মনে করেছিলেন যে মল্লিক পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।
সম্প্রতি কোয়েলের বাবা প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর বাড়িতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গিয়েছিলেন।রাজনৈতিক মহলের একাংশের দাবি, সেই বৈঠকেই নাকি কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়।
আরও পড়ুন: বসন্তের রঙে মুখর ‘দীক্ষা মঞ্জরী’, ডোনা গঙ্গোপাধ্যায়ের স্কুলে উৎসবের আমেজ
শুক্রবার আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কোয়েল মল্লিক ছাড়াও প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, (Babul Supriyo), ডিজি প্রাক্তন ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) এবং বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy), যিনি আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন: ‘বসন্ত এসে গেছে’, হলুদ শাড়িতে বসন্তের আমেজ ছড়ালেন কোয়েল মল্লিক
সব মিলিয়ে টলিউডের জনপ্রিয় নায়িকার এই রাজনৈতিক অভিষেক রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার, অভিনয়ের পর সংসদের ময়দানে কোয়েল মল্লিক কতটা সফল হতে পারেন।
আরও পড়ুন: মঞ্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান, গান থামিয়ে কী বললেন ইমন চক্রবর্তী?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us