Koel Mallick: টলিউড থেকে রাজনীতির মঞ্চে কোয়েল, কী বললেন শতাব্দী ও চিরঞ্জিত?

“খুব ভালো মেয়ে কোয়েল। খুবই সিরিয়াস স্বভাবের। যে কাজটা সিরিয়াসলি করা হয়, তার মূল্য একদিন না একদিন পাওয়া যায়ই। আমার ধারণা, কোয়েল এই দায়িত্বটাও খুব সিরিয়াসলি নেবে এবং ভালোভাবেই পালন করবে।”

“খুব ভালো মেয়ে কোয়েল। খুবই সিরিয়াস স্বভাবের। যে কাজটা সিরিয়াসলি করা হয়, তার মূল্য একদিন না একদিন পাওয়া যায়ই। আমার ধারণা, কোয়েল এই দায়িত্বটাও খুব সিরিয়াসলি নেবে এবং ভালোভাবেই পালন করবে।”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Koel Mallick politics

কোয়েলকে নিয়ে কী বললেন শতাব্দী ও চিরঞ্জিত?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) এবার পা রাখলেন রাজনীতির ময়দানে। দীর্ঘদিন ধরে অভিনয় জগতেই নিজের পরিচিতি গড়ে তোলা এই অভিনেত্রীকে হঠাৎই রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন জগৎ সব জায়গাতেই শুরু হয়েছে জোর আলোচনা।

Advertisment

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক এতদিন মূলত অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। একের পর এক সফল ছবি এবং দর্শকদের ভালোবাসা তাঁকে টলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের তালিকায় জায়গা করে দিয়েছে। সেই কোয়েল হঠাৎ রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে চলেছেন এই খবর অনেককেই চমকে দিয়েছে। তবে অনেকেই মনে করছেন, জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকায় তিনি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

কোয়েলের প্রার্থী হওয়ার খবর সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। তিনি কোয়েলের প্রশংসা করে বলেন, “খুব ভালো মেয়ে কোয়েল। খুবই সিরিয়াস স্বভাবের। যে কাজটা সিরিয়াসলি করা হয়, তার মূল্য একদিন না একদিন পাওয়া যায়ই। আমার ধারণা, কোয়েল এই দায়িত্বটাও খুব সিরিয়াসলি নেবে এবং ভালোভাবেই পালন করবে।”

Advertisment

অন্যদিকে প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-ও কোয়েলের রাজনীতিতে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন,“কোয়েলের ব্যাপারটা আমার দারুণ লেগেছে। খুব ভালো সিদ্ধান্ত। যদি আগামীতে পুরোপুরি রাজনীতিতে নিজেকে যুক্ত রাখে এবং কাজ করে, তাহলে সেটা আরও ভালো লাগবে।”

আরও পড়ুন: নতুন কেমিস্ট্রি? সুস্মিতা নন! শক্ত করে হিয়ার হাত ধরে সাহেব

বিনোদন জগতের পরিচিত মুখদের রাজনীতিতে আসার ঘটনা নতুন নয়। অতীতেও অনেক অভিনেতা-অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দায়িত্ব সামলেছেন। সেই ধারাবাহিকতাতেই এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কোয়েল মল্লিক। তাঁর জনপ্রিয়তা, অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা এই সবকিছুই তাঁকে রাজনৈতিক ময়দানে কতটা সফল করে তোলে, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: ‘আমি তোমাকে ভালোবাসি’, একে অপরকে ভালোবাসার কথা বললেন দেব-রুক্মিণী!

অভিনয় থেকে রাজনীতির এই নতুন যাত্রা কোয়েলের জীবনে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাঁর অনুরাগীদের কাছেও এটি এক নতুন অধ্যায়।

আরও পড়ুন: ৮ ঘণ্টা কাজের দাবি ঘিরে আলোচনা তুঙ্গে, দীপিকা-প্রিয়াঙ্কাই পারেন এমন শর্ত দিতে!

tollywood news tollywood Entertainment News Today Entertainment News entertainment koel mallick