Koel Mullick: 'দুষ্টু লোকটা', হুইলচেয়ারে বিপ্লব চট্টোপাধ্যায়, কোয়েলের মনের অনুভূতি কী?

একসময়ের বাংলা ছবির ডাকসাইটে ভিলেন এবং অভিনেতা বিপ্লব বাবু, এখন আর নিজের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পান না। তিনি এখন একেবারেই ব্যাকফুটে চলে গিয়েছেন।

একসময়ের বাংলা ছবির ডাকসাইটে ভিলেন এবং অভিনেতা বিপ্লব বাবু, এখন আর নিজের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পান না। তিনি এখন একেবারেই ব্যাকফুটে চলে গিয়েছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
koel

কী বলছেন কোয়েল...

বহুবছর পর প্রকাশ্যে এলেন বিপ্লব চট্টোপাধ্যায়। হুইল চেয়ারে বসে, কোনওমতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এলেন তিনি। এবং, তাঁকে দেখলেই বোঝা সম্ভব, বয়সের ভারে এখন অনেকটাই নুইয়ে পড়েছেন তিনি। ঠিক করে হাঁটার ক্ষমতা হারিয়েছেন। কিন্তু, বেশ কিছু উত্তর এমন দিয়েছেন তিনি যা সমাজ মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে। 

Advertisment

একসময়ের বাংলা ছবির ডাকসাইটে ভিলেন এবং অভিনেতা বিপ্লব বাবু, এখন আর নিজের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পান না। তিনি এখন একেবারেই ব্যাকফুটে চলে গিয়েছেন। যদিও, বয়সের পরেও অনেক তারকাই এখনও কাজ করে যাচ্ছেন। কিন্তু, বিপ্লব বাবু যেন আগেই অস্তাচলে গেলেন। আর সেখানেই সকলের সঙ্গে দেখা হতেই নিজের ক্ষোভ অল্প অল্প করে উগড়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা। \

Ahan Shetty: আহানের ব্যর্থতার লড়াইয়ে চোখ ভিজল বাবার, ক্ষুব্ধ সুনীল বললেন, 'সব উড়িয়ে দেব'

কোয়েলের সঙ্গে দেখা হতেই তাঁকে বলতে শোনা গেল নানা কথা। রঞ্জিত-কন্যার অনেক স্মৃতি বিপ্লবকাকুকে নিয়ে। কিন্তু, যেইমাত্র তিনি জিজ্ঞেস করলেন, 'কেমন আছ বিপ্লব কাকু?' সোজা উত্তর গেল, 'এই তো বেঁচে আছি কেবল!' এরপর-ই স্মৃতির সাগরে ডুব দিলেন কোয়েল। বাবার প্রায় সব ছবিতেই ভিলেন থাকতেন তিনি। তাই কোয়েলের জীবনে তাঁকে নিয়ে অসংখ্য স্মৃতি। অভিনেত্রীকে বলতে শোনা গেল.

"বিপ্লবকাকু আমার বাবার প্রতিটা ছবির ভিলেন। আমি ছোট থেকেই দেখতাম, বিপ্লব কাকু আর বাবার মধ্যে একটা মারামারি চলছে। তাই যখন উনি আমাদের বাড়িতে আসতেন, আমি ভাবতাম সেই দুষ্টু লোকটা আবার চলে এল আমার বাড়িতে। এমন একটা বিষয় মাথায় ঘুরত সবসময়।" তবে ছোট থেকেই তাঁর সঙ্গে অমলিন সম্পর্ক ছিল তাঁর। কোয়েল পাশে বসে থাকা বিপ্লববাবুকে মনে করিয়ে দিলেন, "তোমার গোঁফের কথা মনে আছে?" 

FA9LA থেকে খ্যাতির চূড়ায়, এবার ভারতে লাইভ কনসার্ট ফ্লিপেরাচির!

এটুকু শুনেই হেসে ওঠেন অভিনেতা। বলেন, হ্যাঁ! সব মনে আছে। কোয়েলের কথায়, আমি বিপ্লব কাকুকে জিজ্ঞেস করতাম যে বাবার সব সিনেমায় গোঁফ কেন? ব্যক্তিগত ক্ষেত্রে তো তাঁর গোফ নেই। আর আমায় বোঝাতে বসত এই মানুষটা।" 

Biplab Chatterjee Koel Mullick Entertainment News Today