Koel Mullick: কালীঘাটে পুজো দিলেন কোয়েল, নতুন অধ্যায়ের আগে মাতৃআশীর্বাদ?

তাহলে কি রাজনীতির মহারণে নামার আগেই তিনি তৈরি হয়ে গেলেন? মাতৃশক্তির আশীর্বাদ নিলেন নতুন শুরুর আগেই? পরনে মেরুন রঙের আনারকলি, মেয়েকে কোলে নিয়েই মন্দিরে ঢুকলেন তিনি।

তাহলে কি রাজনীতির মহারণে নামার আগেই তিনি তৈরি হয়ে গেলেন? মাতৃশক্তির আশীর্বাদ নিলেন নতুন শুরুর আগেই? পরনে মেরুন রঙের আনারকলি, মেয়েকে কোলে নিয়েই মন্দিরে ঢুকলেন তিনি।

author-image
Anurupa Chakraborty
New Update
koel

কালীঘাটে কোয়েল...

রাজনীতিতে কোয়েল মল্লিক। এই খবর প্রকাশ্যে আসতেই,  নানা সমালোচনা। তার কারণ, কোয়েল যে কোনদিন রাজনীতির মঞ্চে আসবেন, একথা ভাবাও সম্ভব হয়নি। তবে, যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। সেদিন থেকেই যেন আরও জলঘোলা হয়েছে। 

Advertisment

তার কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হয়, রাজ্যসভা সাংসদ নির্বাচনের প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক। টলি কুইনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে অনেক। কেউ কেউ বলছেন, তার এই কাজ করা উচিত হয়নি। আবার কেউ কেউ এমনও বলছেন, এই কাজে কোয়েলের লাভের থেকে বেশি ক্ষতি হবে না তো? কারণ, এমন অনেক তারকাই আছেন যারা রাজনীতির রঙ গায়ে লাগিয়ে নিজের অনেককিছুই হারিয়েছেন। 

সিটি অফ জয়ে টি২০ জ্বর, কিন্তু কোথায় টলিউড তারকারা?

এদিকে, গতকাল সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা। আর এবার সেখানে দেখা গেল কোয়েল এবং আর পরিবারকে। সকাল সকাল সতীপিঠে তিনি গেলেন পুজো দিতে। একেবারেই সাদামাটা পোশাকে তাকে দেখা গেল। পরনে মেরুন রঙের আনারকলি, অভিনেত্রী মেয়ে-ছেলে এবং বাবাকে নিয়ে পুজো দিলেন।

Advertisment

তাহলে কি রাজনীতির মহারণে নামার আগেই তিনি তৈরি হয়ে গেলেন? মাতৃশক্তির আশীর্বাদ নিলেন নতুন শুরুর আগেই? পরনে মেরুন রঙের আনারকলি, মেয়েকে কোলে নিয়েই মন্দিরে ঢুকলেন তিনি। আর তাকে এও বলতে শোনা গেল, আমার ছোট্টটাও আজ পুজো দিয়েছে। কিছুক্ষণ আগে খুব কাঁদছিল, এখন সব ঠিক হয়ে গিয়েছে। 

প্রসঙ্গে, কোয়েলকে দেখতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তবে, শান্তিভাবেই যে তিনি পুজো দিয়েছেন, একথা বলতেই হয়। 

Koel Mullick Entertainment News Today