/indian-express-bangla/media/media_files/2025/11/05/kiff-2025-11-05-18-22-28.jpg)
দেখে নিন আজকের আপডেট...
31st Kolkata International Film Festival closing ceremony Glimpses: ৭ দিন ব্যাপি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলার পর, আজ তার শেষ দিন। আজ নন্দনে ক্লোসিং সেরেমনিতে উপস্থিত থাকবেন কে কে? মাননীয়া মুখ্যমন্ত্রী তো বটেই, তার সঙ্গে থাকবেন অনেকেই। দেখে নিন এক ঝলকে।
- Nov 13, 2025 18:01 IST
সিনেমা প্রেমীদের জন্য কী বললেন?
যারা সিনেমা দেখতে এসেছেন বা ভিনদেশ থেকে ঘুরতে এসেছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন, সামনের বার আবার আসবেন। আপনারা কিন্তু নতুন একটা ভিশন ও মিশন নিয়ে আসবেন। আমাদের বাংলায় ট্যালেন্ট খুব হাই। পরিকাঠামো যথেষ্ট রয়েছে। আমাদের বন- সমুদ্র নানা প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমাদের পাহাড়ের দিক ভুললে চলবে না। আপনারা এই বাংলা থেকে সব পাবেন। আসুন, আমাদের পরিচালকদের সঙ্গে একজোটে সিনেমা তৈরি করুন।
- Nov 13, 2025 17:08 IST
তারকাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
নিজের বক্তব্যের শুরুতেই তিনি সবার আগে শুভেচ্ছা জানালেন এবং ধন্যবাদ জানালেন, দেব-জুন ও বাকিদের। মুখ্যমন্ত্রী জানালেন, এই ৭ দিন ধরে ওরা যে পরিমাণ খেটেছে, আমায় ওদের ধন্যবাদ দিতেই হবে। এর পরেই বাংলা ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমার আসার কথা ছিল না। কিন্তু ভাবলাম প্রাইজ দিচ্ছে যখন, একবার যাই দেখে আসি। আমার জুরি মেম্বারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা হার্ডওয়ার্ক করেছেন।"
- Nov 13, 2025 16:45 IST
সেরা ছবির পুরস্কার (ইন্ডিয়ান ডকুমেন্ট্রী )
জয়দীপ বন্দ্যোপাধ্যায়
/indian-express-bangla/media/post_attachments/d9a09f46-d45.png)
- Nov 13, 2025 16:42 IST
স্পেশ্যাল মেনশন
জিলিপিওয়ালার বন্ধুরা- পুরস্কার পেলেন দেবলীনা মজুমদার
মাই লাস্ট ফেস-কুম্বারাঃ সুজিত বর্মা, প্রণবজ্যোতি দেকা... - Nov 13, 2025 16:34 IST
কথা ছিল আসবেন না, কিন্তু দেখা দিলেন মুখ্যমন্ত্রী
/indian-express-bangla/media/post_attachments/13892eb8-531.png)
- Nov 13, 2025 16:32 IST
চলচ্চিত্র উৎসবের শেষ দিনে একই মঞ্চে দেব- সৃজিত ও শান্তনু
/indian-express-bangla/media/post_attachments/830aaac0-c97.png)
- Nov 13, 2025 16:19 IST
ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে নাচ ডোনার
/indian-express-bangla/media/post_attachments/c9052dc5-c73.png)
- Nov 13, 2025 16:15 IST
অনুষ্ঠানের শেষের শুরুতে ডোনার নাচ
অনুষ্ঠানের শুরুর দিনেও নৃত্য পরিবেশনা করলেন ডোনা গাঙ্গুলি। এসো আমার ঘরে এসো দিয়ে মঞ্চ মাতালেন তিনি। ভিন্ন রকম ফর্মের নাচে নাচলেন তার দলের সদস্যরা। নেচে-গেয়ে জমজমাট আজকের অনুষ্ঠান।
/indian-express-bangla/media/post_attachments/cfbec7d5-b83.png)
- Nov 13, 2025 15:59 IST
কাদের এবছর ট্রিবিউট জানানো হয়?
আজকে এই চলচ্চিত্র উৎসবের শেষ দিন। তবে এই উতসবের শুরুর দিন, দেখা গিয়েছিল টলিপাড়ার বড় নামদের সঙ্গে সঙ্গে আরও অনেককেই। এবং, দেব-জিতকে অনেকদিন পর ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে একসঙ্গে দেখা যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us