Mrinal Sen-Mamata Banerjee: আবারও নাম বিভ্রাটে মমতা বন্দ্যোপাধ্যায়, মৃণাল সেন হলেন ‘সিংহ’?

এর আগেও বহুবার তাকে দিয়ে পদবী বিভ্রাট হয়েছে। অনেক সময় মনিষীদের নামের পাশে ভুল পদবী বসিয়েছেন তিনি। কখনও মহাকাব্যের রচয়িতার নাম পাল্টে ফেলেছেন।

এর আগেও বহুবার তাকে দিয়ে পদবী বিভ্রাট হয়েছে। অনেক সময় মনিষীদের নামের পাশে ভুল পদবী বসিয়েছেন তিনি। কখনও মহাকাব্যের রচয়িতার নাম পাল্টে ফেলেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata

যে ভুল হল তাকে দিয়ে...

গতকাল কলকাতায় অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ কিংবা দেব- কে ছিলেন না সেখানে। আর এবছর বলিউডের বিগ-শটদের দেখা না গেলেও, অতিথি আসনে দেখা গিয়েছে রমেশ সিপ্পিকে। কিংবদন্তির হাত দিয়েই শুভ সুচনা হয় এবছরের ফিল্ম ফেস্টিভ্যালের। 

Advertisment

আর সেই অনুষ্ঠানে প্রতিবারের মত এবারও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের বক্তব্য রাখেন। তিনি এমনও বলেন, "আমি দেব-কে বলছিলাম, সকলেই তো কিছু না কিছু বলে দিয়েছেন, আমার আর কিছুই বলার নেই। এবার শুধু ধন্যবাদটুকু যোগ করতে পারি মাত্র।" কিন্তু, গতকাল সেই মঞ্চেই এক বড়মাপের ভুল হয়েছে। মুখ্যমন্ত্রী আবারও এক কিংবদন্তির নামের পাশে পদবী ভুল বসিয়েছেন। 

Zarine Khan Dies: প্রয়াত জারিন, বিচ্ছেদের পর প্রাক্তন জামাই হৃতিককে কী বলেছিলেন তিনি?

Advertisment

এর আগেও বহুবার তাকে দিয়ে পদবী বিভ্রাট হয়েছে। অনেক সময় মনিষীদের নামের পাশে ভুল পদবী বসিয়েছেন তিনি। কখনও মহাকাব্যের রচয়িতার নাম পাল্টে ফেলেছেন। আর গতকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিনি কিংবদন্তি মৃণাল সেনের পদবী ভুল করে বসলেন? সকলের নাম নিতে গিয়ে তিনি বলেন... 

Kolkata international film festival 2025: ফিল্ম ফেস্টিভ্যালের উজ্জ্বল সব মুহূর্ত, দেখে নিন ছবিতে

আমি যাদের নাম বলতে পারলাম না, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। অনেকেই আছেন আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যারা অনেককিছু দিয়েছেন। এরপরেই মোক্ষম ভুল হয়, মৃণাল সেনের নাম ভুলে, একবার সিনহা, একবার সিংহ- এভাবেই ভুল করলেন! তাঁর এই ভুল ধরা পড়ল সকলের চোখেই। একজন কিংবদন্তির নামের পদবী পর্যন্ত ভুল হল তাঁর। এই নিয়েই আলোচনা তুঙ্গে। 

Mrinal Sen Entertainment News Today CM Mamata banerjee