Mamata Banerjee-Kiff: 'এই বাংলায় সব পাবেন...', KIFF-র সমাপ্তি অনুষ্ঠানে বলে বলে গোল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজের বক্তব্যের শুরুতেই তিনি সবার আগে শুভেচ্ছা জানালেন এবং ধন্যবাদ জানালেন, দেব-জুন ও বাকিদের। মুখ্যমন্ত্রী জানালেন, এই ৭ দিন ধরে ওরা যে পরিমাণ খেটেছে, আমায় ওদের ধন্যবাদ দিতেই হবে। এর পরেই বাংলা ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি।

নিজের বক্তব্যের শুরুতেই তিনি সবার আগে শুভেচ্ছা জানালেন এবং ধন্যবাদ জানালেন, দেব-জুন ও বাকিদের। মুখ্যমন্ত্রী জানালেন, এই ৭ দিন ধরে ওরা যে পরিমাণ খেটেছে, আমায় ওদের ধন্যবাদ দিতেই হবে। এর পরেই বাংলা ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি।

author-image
Anurupa Chakraborty
New Update
cmo

কী কী বললেন মুখ্যমন্ত্রী...

অনুষ্ঠিত হচ্ছে, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। স্টেজে প্রথম থেকে উপস্থিত ছিলেন দেব- সৃজিত এবং শান্তনু। এছাড়াও জুন-পরমব্রত সহ অনেকেই আছেন আজকের অনুষ্ঠানে। একদিকে, খবর ছিল দিদি আজকে যাবেন না। কিন্তু, হঠাৎ করেই তিনি হাজির হলেন। এবং হাসিমুখেই নিজের বক্তব্য রাখলেন। তার কথায়..."আগামী বছর আরও বড় কিছু হতে পারে। আমরা বড় জাম্প করব।" 

Advertisment

নিজের বক্তব্যের শুরুতেই তিনি সবার আগে শুভেচ্ছা জানালেন এবং ধন্যবাদ জানালেন, দেব-জুন ও বাকিদের। মুখ্যমন্ত্রী জানালেন, এই ৭ দিন ধরে ওরা যে পরিমাণ খেটেছে, আমায় ওদের ধন্যবাদ দিতেই হবে। এর পরেই বাংলা ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমার আসার কথা ছিল না। কিন্তু ভাবলাম প্রাইজ দিচ্ছে যখন, একবার যাই দেখে আসি। আমার জুরি মেম্বারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা হার্ডওয়ার্ক করেছেন।" 

সিনেমা প্রেমীদের জন্য কী বললেন?

যারা সিনেমা দেখতে এসেছেন বা ভিনদেশ থেকে ঘুরতে এসেছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন, সামনের বার আবার আসবেন। আপনারা কিন্তু নতুন একটা ভিশন ও মিশন নিয়ে আসবেন। আমাদের বাংলায় ট্যালেন্ট খুব হাই। পরিকাঠামো যথেষ্ট রয়েছে। আমাদের বন- সমুদ্র নানা প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমাদের পাহাড়ের দিক ভুললে চলবে না। আপনারা এই বাংলা থেকে সব পাবেন। আসুন, আমাদের পরিচালকদের সঙ্গে একজোটে সিনেমা তৈরি করুন। 

Advertisment

টেক্কা দেবে বাংলা ছবি 

মুখ্যমন্ত্রী আগত বিদেশের অতিথিদের জানান হলিউড-বলিউড তো খুব ফেমাস কিন্তু বাংলা ছবি... তার কথায়, ওদের ক্যাপাসিটি বেশি, মূলধন আছে, কিন্তু বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। আপনারা টলিউডের সঙ্গে জুড়লে, বিশ্বের সবথেকে সেরা ছবি এখান থেকেই পাবেন। যদি সকলে অনুপ্রেরণা পান, তাহলে কিন্তু ভাল হতে পারে। আমরা সকলে ভাইভাই। আমরা কোনও জাতপাতে বিশ্বাস করি না। আমরা সারা বিশ্বকে ভালবাসি। আমি বন্ধুত্বে ভালবাসি। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। কলকাতার মানুষ সবাইকে ভালবাসেন। আপনারা যে এসেছেন আমি তাতেই খুশি। 

entertainment CM Mamata banerjee Kiff 2025