/indian-express-bangla/media/media_files/2025/12/15/rahul-2025-12-15-07-43-04.png)
কী বলছেন রাহুল?
দিন দুয়েক আগে কলকাতার যে চিত্র সারা বিশ্ব দেখেছে, তাতে বাংলা এবং বাঙালির লজ্জা হওয়া উচিত বলেই চারিদিকে মন্তব্য। কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। ঈশ্বরের বরপুত্র কে, স্বচক্ষে সামনে থেকে একবার দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ। হাজার হাজার টাকার টিকিট কেটে, নিজেদের বেতনের প্রায় বেশি অংশটা দিয়েই, মেসিকে একবার দেখতে গিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। চরম অব্যবস্থাপনায়, এবং প্রায় মেসিকে সকলে মিলে ঘিরে রাখা দৌলতে, ভক্তরা যেন তাকে দেখতেই পারলেন না।
যুবভারতী হয়ে ওঠে রণক্ষেত্র। মুহূর্তের মধ্যে সেখানে সব তছনছ হয়ে যায়। এরপর থেকে সমাজমাধ্যমে এবং মানুষের মধ্যে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যেখানে মেসি কলকাতায় এলেন তাকে নিয়ে কোনো রকম, ইভেন্ট প্ল্যান কেন করা হলো না? এর আগে মারাদোনা এসেছেন শহরে। বছর দুয়েক আগে আর্জেন্টিনার বাজপাখি এমি মার্টিনেজ এসেছিলেন কলকাতায়। তখন তো এই ধরনের গন্ডগোল দেখা যায়নি। তবে, আগুনে ঘি যখন ভারতের অন্যান্য রাজ্যে মেসিকে বেশ হাসিখুশি অবস্থায়, ফুটবল পায়ে নিয়েই ভক্তদের আনন্দ দিতে দেখা গেছে। তারা পারলে পশ্চিমবাংলা কেন পারল না?
হায়দ্রাবাদ থেকে মুম্বাই - সকলের ইভেন্ট প্ল্যানিং ছিল দেখার মত। বিশেষ করে গতকাল, সুনীল ছেত্রী এবং মেসি এক ফ্রেমে বন্দী হতে যেন ভারতের ফুটবল ফ্যানদের চোখের কোনায় জল চলে আসে। এটা তো এখানে হওয়ারই কথা ছিল? ঠিক এমনটাই মন্তব্য করতে দেখা গেল আরেক তারকা, রাহুল দেব বসুকে। মুম্বাইয়ের অনুষ্ঠানে, শচীন থেকে সুনীল - মেসির এই ইভেন্ট যেন তারাই আরও স্বার্থক করে তুললেন। এদিকে যে সুনীলের সঙ্গে, কলকাতা কিংবা বাংলার সম্পর্ক অনেকটাই গভীর, তাকে কলকাতায় কেন ডাকা হলো না এ প্রসঙ্গেই, প্রশ্ন তুললেন রাহুল।
অভিনেতা নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখছেন, "কলকাতার সঙ্গে যাঁর সাংস্কৃতিক ও আবেগের যোগ অত্যন্ত গভীর, সেই সুনীল ছেত্রীরই লিওনেল মেসির সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার কথা ছিল এই শহরেই। কিন্তু সেই সম্মান তাঁকে দেওয়া হল মুম্বইয়ে।"
এদিকে রাহুলের এই পোস্টে প্রচুর মানুষ, আবারো নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, ছাত্রীকে যদি কলকাতায় আমন্ত্রণ জানানো হতো তাহলে মেসির ঘাড়ের উপর উঠতে পারতো কেউ? কেন বলছেন পশ্চিম বাংলার তরফে কোন কিছু এক্সপেক্ট করা ঠিক নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us