প্রয়াত হলেন কঙ্কনার পিতা মুকুল শর্মা

প্রয়াত লেখক, সম্পাদক, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার মুকুল শর্মার। বৃহস্পতিবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। রেখে গেলেন স্ত্রী বিনীতা এবং কন্যা কমলিনী ও কঙ্কনাকে।

প্রয়াত লেখক, সম্পাদক, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার মুকুল শর্মার। বৃহস্পতিবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। রেখে গেলেন স্ত্রী বিনীতা এবং কন্যা কমলিনী ও কঙ্কনাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
MUKUL SHARMA

মুকুল শর্মার জীবনাবসান। ছবি: গুগল

প্রয়াত হলেন লেখক ও অভিনেতা মুকুল শর্মা। বৃহস্পতিবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। রেখে গেলেন স্ত্রী বিনীতা এবং দুই কন্যা কমলিনী ও কঙ্কনাকে। 'পরমা' ছবিতে তাঁর অভিনয়ের কথা এখনও মনে রয়েছে দর্শকের। ১৯৮৪ সালে এই ছবির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছিলেন মুকুলের প্রথম স্ত্রী অপর্ণা সেন। পেশায় মুকুল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীও ছিলেন। কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করেন তিনি।

Advertisment

মুকুল শর্মা অত্যন্ত কুশলী গল্পকার ছিলেন। তাঁরই লেখা ছোটগল্প থেকে কন্যা কঙ্কনা সেন শর্মা তৈরি করেছিলেন পরিচালিকা হিসেবে তাঁর প্রথম ছবি 'ডেথ ইন দ্য গঞ্জ'। তাঁর লেখা তিনটি গল্পের চিত্ররূপ দেখিয়েছিলেন বিশাল ভরদ্বাজ। ২০১৩ সালে মুকুল শর্মার সেই তিনটি গল্পের ভিত্তিতেই তৈরি হয় 'এক থি ডায়ন'।

publive-image

মুকুল শর্মার জীবনাবসানে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে অপর্ণা সেন লিখেছেন, "আজ সন্ধ্যায় চলে গেল মুকুল। দুদিন যাবৎ হাসপাতালের আইসিইউতে ছিল। সেখানেও লুই ক্যারলের 'দ্য হান্টিং অফ দ্য স্নার্ক' পড়তে চেয়েছিল ও। এটা মুকুলের পক্ষেই সম্ভব, মৃত্যুশয্যায় শুয়েও বই পড়তে চাওয়া। সবদিকে থেকে ও ছিল আলাদা।" প্রসঙ্গত, মুকুল শর্মা 'সায়েন্স টুডে' পত্রিকার সম্পাদক ছিলেন। 'সানডে টাইমস' পত্রিকায় 'মাইন্ডপোস্ট' নামে একটি জনপ্রিয় কলামও লিখতেন তিনি।

tollywood