Alka Yagnik: 'একে কে পুরস্কার দিল?' মঞ্চে প্রকাশ্যে অপমান, অলকা ইয়াগ্নিকের বিতর্কিত মন্তব্যে শোরগোল

Alka Yagnik: অ্যাওয়ার্ড শোর সেই মুহূর্তের কথা স্মরণ করে কৃষ্ণ বলেন, “মঞ্চে বাপ্পি লাহিড়ী ও অলকা ইয়াগনিক পুরস্কার দিচ্ছিলেন। আমি তাঁদের পা ছুঁয়ে প্রণাম করি।"

Alka Yagnik: অ্যাওয়ার্ড শোর সেই মুহূর্তের কথা স্মরণ করে কৃষ্ণ বলেন, “মঞ্চে বাপ্পি লাহিড়ী ও অলকা ইয়াগনিক পুরস্কার দিচ্ছিলেন। আমি তাঁদের পা ছুঁয়ে প্রণাম করি।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname

কেন অলকার কথায় ভেঙে পড়েন তিনি...

গায়ক কৃষ্ণ বেউরা, যিনি চক দে ইন্ডিয়া-র জনপ্রিয় গান ‘মৌলা মেরে লে লে মেরি জান’, আশিক বানায়া আপনে-র ‘আপ কি কাশিশ’ সহ, একাধিক হিট গানের জন্য পরিচিত, সম্প্রতি, কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিকের সঙ্গে, তাঁর দীর্ঘদিনের এক মতবিরোধের কথা প্রকাশ্যে এনেছেন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কৃষ্ণ জানান, ২০০৭ সালের একটি অ্যাওয়ার্ড শোতে ঘটে যাওয়া একটি ঘটনা আজও তাঁকে কষ্ট দেয়।

Advertisment

হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণ বলেন, “চক দে ইন্ডিয়া ছবির জন্য আমি একটি পুরস্কার পাচ্ছিলাম। অ্যাওয়ার্ড শোর আয়োজকদের কাছ থেকে ফোন পাই। তারা জানতে চেয়েছিল, এই গানে আমার অবদান কী। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ‘আপনারা কি জানেন না আমি কী করেছি?’ তখন ওঁরা জানান, গানে দু’জনের নাম রয়েছে- সেলিম মার্চেন্ট ও আমার। আমি বুঝিয়ে বলি, শুরুতে সেলিম গেয়েছেন, কিন্তু বাকি পুরো গানটাই আমার কণ্ঠে।”

Dharmendra-Padma Bibhushan: চিরবিদায়ের পর জাতীয় স্বীকৃতি, পদ্ম বিভূষণ পাচ্ছেন কিংবদন্তি ধর্মেন্দ্র, ফিরে দেখা যাক তাঁর স্বর্ণযুগ

অ্যাওয়ার্ড শোর সেই মুহূর্তের কথা স্মরণ করে কৃষ্ণ বলেন, “মঞ্চে বাপ্পি লাহিড়ী ও অলকা ইয়াগনিক পুরস্কার দিচ্ছিলেন। আমি তাঁদের পা ছুঁয়ে প্রণাম করি। অলকাজিকে আমি লতা মঙ্গেশকরের পর সবচেয়ে বড় গায়িকা মনে করি। কিন্তু পুরস্কার নেওয়ার পর তিনি বলেছিলেন, ‘আরেহ! কেন? একে কী করে দেওয়া হল পুরস্কার?' এই কথায় আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম।”

তিনি আরও যোগ করেন, “স্টেজে আমি কারও বিরুদ্ধে কিছু বলিনি। শুধু বলেছিলাম, ‘আমি আরও ভালো গান গাওয়ার চেষ্টা করব যাতে অলকা ইয়াগনিকও খুশি হন।’ এতে কোনও অসম্মান ছিল না। তবে সম্প্রচারের সময় সেই অংশ কেটে দেওয়া হয়।”

Palash Muchchal Controversy: 'নিজের চোখে দেখেছি, অন্য মহিলার সঙ্গে', বিয়ের আগেই বিশ্বাসঘাতকতা? পলাশ মুছল আরও অস্বস্তিতে?

এই মন্তব্য তাঁকে কতটা আঘাত করেছিল, তা জানিয়ে কৃষ্ণ বলেন, “আমি অলকাজিকে মা সরস্বতীর মতো শ্রদ্ধা করি। সোনু নিগম, কুনাল গঞ্জাওয়ালা, নীরজ শ্রীধরের মতো বড় শিল্পীদের সঙ্গে মনোনীত হয়ে, আমি পুরস্কার পেয়েছিলাম। এটা আমার দোষ ছিল না, তবু তাঁর মন্তব্যে আমি ভেঙে পড়েছিলাম।”

উল্লেখ্য, সম্প্রতি অলকা ইয়াগনিককে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে। এই সম্মান পেয়ে তিনি বলেন, “সরকার ও শ্রোতাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাঁদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

Entertainment News Bollywood News alka yagnik