/indian-express-bangla/media/media_files/2026/01/14/stiben-ben-nupur-sanon-wedding-2026-01-14-20-27-20.jpg)
রাজি ছিলেন না মা?
অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন, নূপুর শ্যানন সম্প্রতি গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের বিবাহ আয়োজন ছিল সম্পূর্ণ অন্তরঙ্গ, যেখানে হিন্দু ও খ্রিস্টান- দুই রীতিতেই অনুষ্ঠান সম্পন্ন হয়। উদয়পুরে তিন দিনের জাঁকজমকপূর্ণ, কিন্তু ব্যক্তিগত এই বিয়ের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরবর্তীতে দম্পতি মুম্বইয়ে চলচ্চিত্র জগতের অতিথিদের জন্য একটি বিশেষ রিসেপশনেরও আয়োজন করেন।
ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নূপুর ও স্টেবিন তাঁদের সম্পর্কের বিশেষ মুহূর্ত, আন্তঃধর্মীয় বিবাহ এবং কৃতি শ্যাননের ভূমিকা নিয়ে খোলাখুলি কথা বলেন। নূপুর জানান, তাঁদের উদয়পুর বিবাহ দু’জনের সংস্কৃতির সুন্দর মিলন ঘটিয়েছে। খ্রিস্টান অনুষ্ঠানের অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন। নিজের প্রতিজ্ঞা থেকে শুরু করে, অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত তাঁর কাছে বিশেষ ছিল। স্টেবিন জানান, তাঁর প্রতিজ্ঞায় ছিল আজীবন একে অপরকে বেছে নেওয়া, ভালোবাসা, প্রতিশ্রুতি ও একতার বার্তা।
খ্রিস্টান বিবাহের পাশাপাশি, দম্পতির একটি ঐতিহ্যবাহী হিন্দু বিয়েও অনুষ্ঠিত হয়, যার আগে ছিল হলুদ, মেহেন্দি, সংগীত ও ককটেলের আয়োজন। নূপুর জানান, কৃতি শ্যানন নিজেই তাঁর নাচের পারফরম্যান্স প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কৃতি ও বরুণ শর্মার সঙ্গে মঞ্চে পারফর্ম করাও তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। অন্যদিকে স্টেবিনের প্রিয় মুহূর্ত ছিল, সোনু নিগম ও সুখবীরের লাইভ পারফরম্যান্স।
বিয়ের স্থান নির্বাচনের পেছনেও ছিল একটি হৃদয়গ্রাহী কারণ। বহু বছর আগে স্টেবিন উদয়পুরের সেই ভেন্যুতে এক অনুষ্ঠানে গান গেয়েছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, একদিন এখানেই বিয়ে করতে চান। তাই তাঁদের পাঁচ বছরের প্রেমের সম্পর্কের সাক্ষী থাকা নিকটজনদের নিয়ে, উদয়পুরে গোপনীয় ও শান্ত পরিবেশে বিয়ে করার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সচেতন।
Amal Chowdhury: নিভৃত প্রস্থান, সংক্রান্তিতেই শেষ নিঃশ্বাস ফেললেন ‘মহিষাসুর’ অমলবাবু
তাঁদের প্রেমের গল্পঃ
নূপুর শ্যানন এবং স্টেবিন বেনের প্রেমের গল্প শুরু হয়েছিল সম্পূর্ণ পেশাদার পরিচয়ের মধ্য দিয়ে। প্রথমদিকে তাঁরা একসঙ্গে কাজ করতেন, এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে, পাশাপাশি কাজ করার সময়, ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একসঙ্গে সময় কাটাতে কাটাতে বন্ধুত্ব রূপ নেয় গভীর সম্পর্কে, এবং পাঁচ বছর ধরে তাঁরা পরস্পরকে ডেট করেন।
তবে নূপুরের পরিবারের কাছে এই সম্পর্ক জানানো সহজ ছিল না। নূপুর জানান, তাঁর বড় বোন কৃতি শ্যাননই ছিলেন প্রথম ব্যক্তি, যাঁকে তিনি স্টেবিন সম্পর্কে বলেন। তখন স্টেবিনের ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে, তাই তাঁরা মাকে জানানোর আগে কয়েক মাস অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। নূপুর বলেন, প্রথমবার স্টেবিনের কথা জানার পর তাঁর মা স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন করেছিলেন- সম্পর্কের গম্ভীরতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থায়িত্ব নিয়ে। বিশেষ করে, অসম বিয়ে নিয়ে, তাঁর মা একেবারেই রাজি ছিলেন না।
তবে পরিস্থিতি বদলে যায় যখন কৃতি শ্যানন স্টেবিনের পাশে দাঁড়িয়ে পরিবারের সামনে তাঁর সৎ উদ্দেশ্য ও প্রতিশ্রুতির কথা বলেন। কৃতির সমর্থনে নূপুরের মা ধীরে ধীরে আশ্বস্ত হন এবং সম্পর্কটিকে স্বীকৃতি দেন। নূপুর জানান, স্টেবিনের মিষ্টি স্বভাব, মার্জিত আচরণ এবং মানুষের সঙ্গে প্রথম দেখাতেই দারুণ ছাপ ফেলার ক্ষমতাই পরিবারকে তাঁর দিকে টেনে আনে। এরপর ৩ জানুয়ারি একটি বিশেষ মুহূর্তে স্টেবিন নূপুরকে আনুষ্ঠানিকভাবে প্রপোজ করেন, এবং অল্পদিনের মধ্যেই তাঁরা গাঁটছড়া বাঁধেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us