/indian-express-bangla/media/media_files/2025/11/25/kunicka-2025-11-25-15-27-07.jpg)
যা বলছেন কুনিকা...?
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর গ্র্যান্ড ফিনালের মাত্র দুই সপ্তাহ আগে ঘর থেকে বাদ পড়েন বর্ষীয়ান অভিনেত্রী কুনিকা সদানন্দ। তবে ৬১ বছর বয়সী অভিনেত্রী হতাশ নন। বরং সলমন খানের কাছ থেকে নিজের খেলার প্রশংসা পাওয়াকেই তিনি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। শো–এর ভিতরে তিনি নিজের ব্যর্থ বিবাহ, ব্যক্তিগত জীবন এবং গায়ক কুমার শানুর সঙ্গে লিভ–ইন সম্পর্ক নিয়ে সরাসরি আলোচনা করেছিলেন, যা দর্শকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলে।
একান্ত সাক্ষাৎকারে কুনিকা জানান, টিভিতে নিজের জীবনের নানা অধ্যায় উন্মোচন করা তাঁর কোনো পরিকল্পিত সিদ্ধান্ত ছিল না। তিনি বলেন, "নীলম, গৌরব বা ফারহানার সঙ্গে কথা বলার সময়, তিনি স্বাভাবিকভাবেই ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেন। যাতে অন্য প্রতিযোগীরা সীমারেখা, এবং সম্পর্কের বাস্তবতা বুঝতে পারে। তাঁর উদ্দেশ্য কখনোই কাউকে হেয় করা নয়।
Dharmendra-Suchitra Sen: সুচিত্রার সৌন্দর্যে বিমোহিত, মহানায়িকার সঙ্গে কোথায় কোথায় ঘুরতেন ধর্মেন্দ্র?
শো-এর এক পর্বে তিনি প্রথমবারের মতো কুমার শানুর সঙ্গে নিজের ২৭ বছরের গোপন লিভ-ইন সম্পর্কের কথা প্রকাশ করেন। কুনিকার ভাষ্য, “আমি বছরের পর বছর এই সম্পর্ক আড়াল করেছি। এখন সব বলার পর নিজেকে হালকা লাগছে।” তিনি জানান, তখন তিনি অবিবাহিত ছিলেন, কিন্তু কুমার শানুর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।
Smriti-Palash Wedding: বিয়ে স্থগিতের পর জল্পনা তুঙ্গে, হাসপাতালে পলক! স্মৃতি-পলশের সম্পর্ক কি তবে...?
কুনিকার জীবনের সংগ্রামের বড় অধ্যায় তাঁর মা হওয়া। শোতে তিনি বড় ছেলের হেফাজত নিয়ে দীর্ঘ নয় বছরের আইনি লড়াইর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, তাঁর প্রাক্তন স্বামীদের থেকে তিনি সম্মান পেয়েছেন। তিনিও তাঁদের সম্মান করেছেন- তাই বিবাহবিচ্ছেদ কখনো তিক্ত হয়ে ওঠেনি। তবে হেফাজতের লড়াই ছিল মানসিকভাবে অত্যন্ত কঠিন।
কুনিকা জানান, মাত্র ১৯-২০ বছর বয়সেই তাঁর বিবাহবিচ্ছেদ হয়। ছেলের হেফাজতের জন্য তাঁকে দীর্ঘদিন দিল্লির আদালত ও মুম্বাইয়ে কাজ- এই দুইয়ের চাপে দৌড়াদৌড়ি করতে হয়েছে। অবশেষে একদিন ছেলের অনুরোধে তিনি মামলা চালানো বন্ধ করেন। পরবর্তীতে ছেলে বড় হয়ে পুরো পরিস্থিতি বুঝে নেয় এবং তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়।
আজও দিল্লি গেলে তিনি ছেলের সঙ্গেই থাকেন। অতীতের কঠিন অভিজ্ঞতা সত্ত্বেও কুনিকা মনে করেন, "জীবনে এগোতে চাইলে বোঝা নামিয়ে রাখতে হয়।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us