Jaya Bhattacharya: মায়ের নির্যাতন থেকে ইন্ডাস্ট্রির শোষণ, এই অভিনেত্রীর জীবনের অন্ধকার দিক কাঁদিয়ে ছাড়বে..

জয়া হাল ছাড়েননি। বানো মে তেরি দুলহান, কসম সে, করম আপনা আপনা–সহ বহু সিরিয়ালে শক্তিশালী চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তিনি দিল্লি ক্রাইম সিজন ৩-এও নজর কাড়েন।

জয়া হাল ছাড়েননি। বানো মে তেরি দুলহান, কসম সে, করম আপনা আপনা–সহ বহু সিরিয়ালে শক্তিশালী চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তিনি দিল্লি ক্রাইম সিজন ৩-এও নজর কাড়েন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jaya-Bhattarcharya

কে এই অভিনেত্রী?

 অভিনেত্রী জয়া ভট্টাচার্য, যিনি ‘কিউঙ্কি সাস ভি কভি বহু থি’-তে পায়েল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন, তার ব্যক্তিগত জীবনে ছিলেন গভীর অস্থিরতার শিকার। সাধারণ পরিবারে জন্ম নেওয়া জয়াকে পরিবারে সবাই স্নেহ করে 'বুলবুল' বলে ডাকত। তবে তার শৈশব ছিল অত্যন্ত তিক্ত। লখনউতে এক বাঙালি পরিবারে ১৯৭৮ সালে জন্মানো জয়ার মতে, তার বাবা-মায়ের বিয়ে একটা বড়মাপের ভুল ছিল। এবং সেই সম্পর্কের তিক্ততা নেমে এসেছিল সন্তানের ওপরই। মায়ের অসম্পূর্ণ স্বপ্ন ও অসন্তুষ্টির শিকার হয়ে ছোটবেলায় তাকে নিত্যদিন মারধর পর্যন্ত সহ্য করতে হতো। বেলন, জুতা- কিছুই বাদ যেত না।

Advertisment

জয়া জানান, শৈশবে মা তাকে কখনোই সমর্থন করেননি। বরং প্রতিবেশীদের অভিযোগে তাকে 'খারাপ মেয়ে' বলে রটনা প্রচার করতেন। এমনকি যৌতুক জোগাড়ের চাপ সৃষ্টি হওয়ায়, নবম শ্রেণিতে তিনি বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। তবুও মা অসুস্থ হলে, তিনি নিজের সঞ্চয় খরচ করে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, যদিও সম্পর্কের দূরত্ব কখনো সত্যিই কমেনি।

Ranbir-Deepika: দশ বছর পর রণবীর–দীপিকা জুটি ফিরছে! অয়ন মুখার্জির নতুন ছবিতে বড় চমক

Advertisment

অন্যদিকে তার বাবা ছিলেন নীতিবান ও আত্মসম্মানী মানুষ। যার উপর জয়ার আস্থা ছিল প্রবল। তবে পরিবারের টানাপড়েন, আর্থিক কষ্ট ও মানসিক নির্যাতন তাকে ভেতর থেকে কঠোর এবং রাগী করে তুলেছিল।

অভিনয় পেশায় জয়ার আগমনও হয়েছিল বাড়ির চাপে। নাচ ও সংগীত শেখার পাশাপাশি এক টেলিফিল্মে কাজ করার সুযোগ পাওয়ার পর, বাবা তাকে জোর করেই শুটিংয়ে পাঠান। সেই সময়ই তিনি কাস্টিং কাউচের মুখোমুখিও হন এবং এক পর্যায়ে মুম্বাইয়ে আসার প্রস্তাব পান। মাত্র ২০০০ টাকা নিয়ে, কোনও রিজার্ভেশন ছাড়া মুম্বাই পাড়ি জমান তিনি।

Tanjin Tisha: কলকাতার সিনেমা ছেড়ে আমেরিকা যাত্রা, তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

২০০০ সালে একতা কাপুরের সুপারহিট সিরিয়াল ‘কিউঙ্কি সাস ভি কভি বহু থি’ তার ক্যারিয়ার বদলে দেয়। এক মাসের ক্যামিও সাত বছরের দীর্ঘ কাজের সুযোগে পরিণত হলেও পুরো সময় জুড়ে তিনি সম্মানের চেয়ে অপমানই বেশি পেয়েছেন। চুক্তি ছাড়াই কাজ করা, সর্বনিম্ন পারিশ্রমিক, সহকর্মীদের তুলনায় কম বৃদ্ধি-সবকিছু তাকে মানসিকভাবে আঘাত করে। এমনকি গর্ভবতী স্মৃতি ইরানির সঙ্গে, রাস্তায় বসে খাওয়াকালীন, এক ভক্ত তাকে 'গান্দি অউরত' বলে ধাক্কা দিয়েছিল।

তবুও জয়া হাল ছাড়েননি। বানো মে তেরি দুলহান, কসম সে, করম আপনা আপনা–সহ বহু সিরিয়ালে শক্তিশালী চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তিনি দিল্লি ক্রাইম সিজন ৩-এও নজর কাড়েন। জীবনের সংগ্রাম তাকে কঠিন করেছে, কিন্তু অভিনয়ের প্রতি ভালবাসাই তাকে আজও প্রাসঙ্গিক রাখছে।

bollywood actress Entertainment News Today