/indian-express-bangla/media/media_files/2025/12/21/noname-2025-12-21-14-27-19.png)
কোন গান গাইছিলেন?
অনুষ্ঠান করতে গিয়ে শিল্পী যে এভাবে সমস্যার শিকার হবেন, কল্পনা করা যায়? গায়িকা লগ্নজিতা চক্রবর্তী তিনি ভগবানপুর থানায় একটি কমপ্লেন দায়ের করেছেন। এবং, পুলিশ সুত্রে খবর, যে গায়িকা একেবারেই এই ঘটনার পর, মানসিকভাবে বিধ্বস্ত। যে অভিযোগ তিনি দায়ের করেছেন সেখানে, কোন ব্যক্তি, কী ঘটনা ঘটিয়েছেন, সবটাই জানিয়েছেন শিল্পী।
তিনি একটি স্কুলে পারফর্ম করতে গিয়েছিলেন। সাউথ পয়েন্টে তাঁর সঙ্গে যে এমন ঘটনা ঘটে যাবে তিনি নিজেও ভাবতে পারেননি। তবে কোন গান নিয়ে তিনি আলোচনা করছিলেন যে তাঁর ওপর এত বড় আক্রমণ হয়ে গেল? তিনি অভিযোগে লিখছেন, "আমি, লগ্নজিতা চক্রবর্তী, বিনীতভাবে এই মর্মে জানাচ্ছি যে, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে আমার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলার কথা ছিল। অনুষ্ঠান যথাসময়ে শুরু হয় এবং প্রথম অংশ শান্তিপূর্ণভাবেই চলছিল।"
Nora Fatehi: মদ্যপ চালকের ধাক্কা! গুরুতর বিপদের শিকার নোরা ফাতেহি
ঠিক তারপরই ঘটে আসল ঘটনা। গায়িকা আরও বলছেন, "রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিট নাগাদ, আমি আমার সপ্তম গান পরিবেশন শেষ করে, ‘দেবী চৌধুরানী’ সিনেমার গান, 'জাগো মা' সম্পর্কে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। ঠিক সেই সময়, পরবর্তী গানে যাওয়ার আগে হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে আসে এবং প্রকাশ্যেই আমাকে শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করে।"
লগ্নজিতার অভিযোগ পত্রে আরও লেখা, "ওই ব্যক্তি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করে এবং প্রকাশ্যে আমাকে মারধর করার হুমকি দেয়। সরাসরি ভাষায়, সে বলে যে সে আমাকে “মেরে ফেলে দেবে” বা “বেধড়ক মারবে”। তার আচরণে আমি এবং উপস্থিত দর্শকরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। উক্ত ব্যক্তির নাম মেহবুব রাড্ডা মল্লিক। তিনি ওই স্কুলের মালিকদের একজন বলে আমি জানতে পেরেছি।
তাহলে কি এই ঘটনায়, গায়িকা একটি নির্দিষ্ট আঙ্গিকের গানের কথা বলছিলেন বলেই এত সমস্যা? তিনি আরও বলছেন, "এই ঘটনায় আমি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত এবং নিজেকে নিরাপত্তাহীন মনে করছি। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us